ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

৩ ঘণ্টা পর পাটুরিয়া-দৌলতদিয়ায় ফেরি চলাচল শুরু

প্রকাশিত: ০৩:৫৭ এএম, ২০ ফেব্রুয়ারি ২০১৭

ঘন কুয়াশার কারণে পাটুরিয়া-দৌলতদিয়া নৌ-রুটে ৩ ঘণ্টা বন্ধ থাকার পর সকাল সোয়া ৯টা থেকে আবার ফেরি চলাচল শুরু হয়েছে।

এর আগে ঘন কুয়াশায় ফেরি চলাচল অনুপযোগী হয়ে পড়ায় ভোর ৬টা ২০ মিনিট থেকে সার্ভিস পুরোপুরি বন্ধ রাখা হয়। এতে মাঝ নদীতে যাত্রী ও যানবাহন নিয়ে আটকা পড়ে দুটি ফেরি।

এদিকে ফেরি চলাচল বন্ধ থাকায় নদীর দুই পাড়ে অন্তত চার শতাধিক যানবাহন আটকা পড়েছে। এতে চরম দুর্ভেগের শিকার হচ্ছেন যাত্রীরা।

বিআইডব্লিউটিসির পাটুরিয়া ঘাট ব্যবস্থাপক মহিউদ্দিন রাসেল ফেরি চালুর বিষয়টি নিশ্চিত করে বলেন, ফেরি চালু হওয়ায়  যানজট কমে যাবে।

বি এম খোরশেদ/এফএ/আরআইপি

আরও পড়ুন