ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

ফতুল্লায় শিশুকে ধর্ষণের অভিযোগে মামলা

প্রকাশিত: ১১:০৭ এএম, ২৮ ফেব্রুয়ারি ২০১৭

নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় বিস্কুট কিনে দেয়ার কথা বলে বাড়িতে নিয়ে ৬ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে লম্পট অনিকের (২২) বিরুদ্ধে মামলা হয়েছে। তবে স্থানীয় একটি মহল ঘটনাটি ধামাচাপা দিতে দৌড়ঝাপ করলেও পুলিশের তৎপরতায় তা ব্যর্থ হয়।

মঙ্গলবার বিকেলে ধর্ষণের শিকার ওই শিশুর বাবা বাদী হয়ে লম্পট অনিককে আসামি করে ফতুল্লা মডেল থানায় মামলা করেন। তবে পুলিশ এখনো লম্পট অনিককে গ্রেফতার করতে পারেনি।

ফতুল্লা মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল উদ্দিন ঘটনার সত্যতা স্বীকার করে ওই শিশুর পরিবারের বরাত দিয়ে জানান, শুক্রবার রাত ৮টার দিকে পূর্ব গোপালনগর (চরনবীনগর) এলাকার রতন মিয়ার ছেলে অনিক তার নানা আনুর বাড়ি গিয়ে শিশুটিকে বিস্কুট কিনে দেয়ার কথা বলে চরনবীনগর এলাকায় তার বাড়ি নিয়ে ধর্ষণ করে।

রাত ১০টায় শিশুটিকে বাড়িতে দেখতে না পেয়ে তার মা ইউপি সদস্য জলিল মেম্বারকে অবগত করেন এবং এলাকাবাসীর তথ্যমতে অনিকের বাবার সহযোগিতায় রাত সাড়ে ১০টায় শিশুটিকে অনিকের বাড়ি থেকে উদ্ধার করা হয়।  

তিনি আরো জানান, শিশুর বাবা চরমোনাই থাকার ফলে অনিকের মামাসহ তাদের লোকজন ঘটনাকে ধামা দিতে হুমকি দেয়। পরে পুলিশের তৎপরতায় মামলা করা হয়।

ওসি আরো জানান, শিগগিরই ধর্ষক অনিককে গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে।
 
শাহাদাত হোসেন/এফএ/পিআর