পুটখালী সীমান্ত থেকে হুন্ডির ২৪ লাখ টাকা উদ্ধার
বেনাপোল বন্দর থানার পুটখালী সীমান্ত থেকে হুন্ডির ২৩ লাখ ৯২ হাজার টাকা উদ্ধার করেছে বিজিবি সদস্যরা। শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে চারা বটতলায় অভিযান চালিয়ে ওই টাকা উদ্ধার করা হয়।
বিজিবি জানায়, হুন্ডির বিপুল পরিমাণ অর্থ নিয়ে বটতলা হয়ে সীমান্তের দিকে এক পাচারকারী যাচ্ছে- এমন খবরে বিজিবি সদস্যরা অভিযান চালায়। সেসময় সাইকেল ও একটি প্যাকেট ফেলে পালিয়ে যায় ওই পাচারকারী। এরপর প্যাকেটের ভেতর থেকে ওই টাকা উদ্ধার করা হয়।
পুটখালী বিজিবি ক্যাম্পের কমান্ডার সুবেদার কৃষ্ণ জানান, উদ্ধারকৃত অর্থ দুপুরে বেনাপোল কাস্টমসের ট্রেজারি শাখায় জমা করা হয়েছে।
আরএআর/পিআর
সর্বশেষ - দেশজুড়ে
- ১ অন্তর্বর্তী সরকার ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের সঙ্গে জড়িত ছিল
- ২ বালু উত্তোলন নিয়ে সংঘর্ষে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
- ৩ মাদক শুধু ব্যক্তিকে নয় সমাজব্যবস্থাকে ধ্বংস করে দেয়: সংস্কৃতি মন্ত্রী
- ৪ ‘পানিতে ডুবে কাঁচা ধান চোখের সামনে পচে যাচ্ছে, চিন্তায় ঘুম অয় না’
- ৫ মাদারীপুর আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপিপন্থীদের ভরাডুবি