রেল লাইনের পাশে মাদরাসাছাত্রের মরদেহ
প্রতীকী ছবি
যশোর শহরের রেল স্টেশনের জমাদ্দারপাড়া এলাকা থেকে অজ্ঞাত এক শিশুর (১১) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার পরিহিত পোশাক দেখে ধারণা করা হচ্ছে- সে মাদরাসায় পড়াশুনা করতো।
শনিবার সকাল ৮টার দিকে মরদেহ রেল লাইনের ধারে পড়ে থাকতে দেখে স্থানীয়রা।
যশোর রেলওয়ে পুলিশের এসআই ইদ্রিস আলী জানান, স্থানীয়দের দেয়া তথ্যের ভিত্তিতে সকাল সোয়া ৯টার দিকে রেল লাইনের পাশ থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়েছে। তার গায়ে পাঞ্জাবি ও পাজামা এবং মাথায় টুপি ছিল।
ধারণা করা হচ্ছে-সে কোনও মাদরাসাছাত্র। কী কারণে তার মৃত্যু হয়েছে তা ময়নাতদন্ত ছাড়া বলা যাচ্ছে না।
স্থানীয় বাসিন্দা সুমন জানান, শিশুটির পকেটে ঢাকা থেকে যশোর আসার একটি বাস টিকিট ছিল। মনে হয়, সে ঢাকা থেকে যশোরে তার কোনও আত্মীয় বা স্বজনের কাছে এসেছিল।
মিলন রহমান/এআরএ/এমএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ অন্তর্বর্তী সরকার ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের সঙ্গে জড়িত ছিল
- ২ বালু উত্তোলন নিয়ে সংঘর্ষে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
- ৩ মাদক শুধু ব্যক্তিকে নয় সমাজব্যবস্থাকে ধ্বংস করে দেয়: সংস্কৃতি মন্ত্রী
- ৪ ‘পানিতে ডুবে কাঁচা ধান চোখের সামনে পচে যাচ্ছে, চিন্তায় ঘুম অয় না’
- ৫ মাদারীপুর আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপিপন্থীদের ভরাডুবি