চুয়াডাঙ্গায় ট্রাক্টরের ধাক্কায় ইউপি সদস্যের মৃত্যু
চুয়াডাঙ্গায় ট্রাক্টরের ধাক্কায় ওহিদুল ইসলাম নামে এক ইউপি সদস্যের মৃত্যু হয়েছে। শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে চুয়াডাঙ্গা শহরতলীর বঙ্গজপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ওহিদুল ইসলাম আলমডাঙ্গা উপজেলার রুইতনপুর গ্রামের শফি উদ্দিন মণ্ডলের ছেলে ও চিৎলা ইউনিয়ন পরিষদের সদস্য।
স্থানীয়রা জানান, বিকেলে ওহিদুল ইসলাম চুয়াডাঙ্গা শহর থেকে রুইতনপুর গ্রামে যাচ্ছিলেন। এসময় চুয়াডাঙ্গা-মেহেরপুর সড়কের বঙ্গজপাড়া এলাকায় পৌঁছালে পেছন দিক থেকে দ্রুতগতির একটি ট্রাক্টর তাকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোজাম্মেল হক এ তথ্য নিশ্চিত করেছেন।
সালাউদ্দিন কাজল/আরএআর/আরআইপি
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ভৈরবে নিখোঁজের ৪ দিন পর রেললাইনের পাশে মিললো ব্যাংক কর্মকর্তার মরদেহ
- ২ কালীগঞ্জে মাদক সেবন ও বিক্রির দায়ে ৪ জনের কারাদণ্ড
- ৩ সুন্দরবনের বনদস্যুদের মুক্তিপণ দিয়ে ঘরে ফিরলেন ১৪ জেলে
- ৪ টিসিবির নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ, বাজিতপুরে গুদাম সিলগালা
- ৫ স্বামীকে কুপিয়ে জখমের অভিযোগ মহিলা দল নেত্রীর বিরুদ্ধে