যশোরে ট্রাকচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত
প্রতীকী ছবি
যশোরের কেশবপুরে ট্রাকচাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। রোববার সন্ধ্যায় যশোর-সাতক্ষীরা সড়কের কেশবপুর উপজেলার আলতাপোল তালতলায় এ দুর্ঘটনা ঘটে। পুলিশ মরদেহ উদ্ধার এবং ঘাতক ট্রাকটি আটক করেছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, রোববার সন্ধ্যার দিকে কেশবপুরের আলতাপোল তালতলা নামকস্থানে সাতক্ষীরাগামী ট্রাক (ঢাকা মেট্রো-ট-১১-৮১১৫) মোটরসাইকেলকে চাপা দেয়।
এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলচালক হাসান শেখ (৩৫) নিহত হন। হাসান খুলনা জেলার ডুমুরিয়া উপজেলার চাকুন্দিয়া গ্রামের ইসাহাক আলী শেখের ছেলে।
এ সময় একই গ্রামের মোবারক গাজীর ছেলে সাদ্দাম হোসেনকে (৩২) গুরুতর আহতাবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে কৈয়া ব্রিজের কাছে তার মৃত্যু হয়। সাদ্দামের আত্মীয় আব্দুর রশিদ এ তথ্য নিশ্চিত করেছেন।
কেশবপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সহিদুল ইসলাম জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে হাসান শেখের মরদেহ উদ্ধার ও ঘাতক ট্রাকটি আটক করে। পরে সাদ্দাম হোসেনও মারা গেছেন। আমরা ঘাতক চালককে আটকের চেষ্টা করছি।
মিলন রহমান/এএম/জেআইএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ অন্তর্বর্তী সরকার ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের সঙ্গে জড়িত ছিল
- ২ বালু উত্তোলন নিয়ে সংঘর্ষে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
- ৩ মাদক শুধু ব্যক্তিকে নয় সমাজব্যবস্থাকে ধ্বংস করে দেয়: সংস্কৃতি মন্ত্রী
- ৪ ‘পানিতে ডুবে কাঁচা ধান চোখের সামনে পচে যাচ্ছে, চিন্তায় ঘুম অয় না’
- ৫ মাদারীপুর আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপিপন্থীদের ভরাডুবি