নড়াইলে পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু
প্রতীকী ছবি
নড়াইলের লোহাগড়া উপজেলার ইতনা ইউনিয়নের রাধানগর এলাকায় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। সম্পর্কে তারা চাচাতো ভাই-বোন।
বৃহস্পতিবার বেলা ১১টায় পুকুর থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। একই পরিবারের দুই সন্তানের মৃত্যুতে গ্রামে শোকের ছায়া নেমে এসেছে।
পারিবারিক সূত্রে জানা যায়, লোহাগড়ার রাধানগর এলাকার রজব আলী বিশ্বাসের চার বছরের ছেলে আরাফাত এবং মিরাজুল বিশ্বাসের পাঁচ বছরের মেয়ে ফাবিয়া সকালের খাবার খেয়ে ৯টার দিকে বাড়ির পাশে খেলতে বের হয়। দীর্ঘ সময় তাদের খোঁজ না পেয়ে পরিবারের লোকজন দিশেহারা হয়ে পড়েন।
পরে প্রতিবেশী আমির ফকিরের পুকুরে ভাই-বোনের মরদেহ ভেসে ওঠে। পরে তাদের মরদেহ উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়।
হাফিজুল নিলু/এফএ/আরআইপি
সর্বশেষ - দেশজুড়ে
- ১ যানজট নিরসনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদ
- ২ নির্বাচনি এলাকায় দুর্নীতি-চাঁদাবাজি বন্ধ করতে হবে: গণপূর্তমন্ত্রী
- ৩ বন্ধ বাফার গোডাউনের লোড-আনলোড, অপেক্ষায় সারবোঝাই অর্ধশত ট্রাক
- ৪ যশোরে ব্যবসা প্রতিষ্ঠানে বিদ্যুৎ ব্যবহার অর্ধেকে নামিয়ে আনার সিদ্ধান্ত
- ৫ অপরাধীর কোনো রাজনৈতিক পরিচয় হয় না : ড. মোশাররফ