স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে গণপিটুনি
যশোরে স্কুলছাত্রীকে ধর্ষণের ঘটনায় অভিযুক্ত মোমরেজ আলীকে (৫৫) গণপিটুনি দিয়েছে এলাকাবাসী। রোববার সকালে ধর্ষণের ঘটনায় মামলা করেছেন মেয়েটির বাবা।
শনিবার সকালে বেজপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। রাতে ধর্ষককে আটক করে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করে স্থানীয়রা।
শিশুটির মা জানান, তার মেয়ে চতুর্থ শ্রেণিতে পড়ে। শনিবার সকালে মোমরেজ তার মেয়েকে ডেকে ঘরের মধ্যে নিয়ে যান। তখন মোমরেজের স্ত্রী এবং মেয়ে বাসায় ছিলেন না।
এই সুযোগে মোমরেজ শিশুটিকে ধর্ষণ করে। শিশুটির চিৎকারে প্রতিবেশী সুমনের স্ত্রী আকলিমা ঘরের কাছে এসে বেড়ার ফাঁক দিয়ে ধর্ষণের ঘটনাটি দেখতে পান। এরপর চিৎকার দিলে মোমরেজ পালিয়ে যান।
শনিবার সন্ধ্যায় মোমরেজ বাড়িতে এলে এলাকার নারীরা ক্ষিপ্ত হয়ে তাকে গণপিটুনি দেন। রাতে পুলিশ মোমরেজকে ধরে থানায় নিয়ে যায়। পরে হাসপাতালে ভর্তি করা হয়।
এদিকে, ধর্ষণের শিকার মেয়েটিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্কুলছাত্রীর বাবা বাদী হয়ে রোববার এ ঘটনায় যশোর কোতোয়ালি থানায় মোমরেজ আলীর নামে থানায় মামলা করেছেন।
হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. ওয়াহেদুজ্জামান বলেন, স্কুলছাত্রী হাসপাতালে ভর্তি আছে। তার পরীক্ষা-নিরীক্ষা করতে দেয়া হয়েছে।
যশোর কোতোয়ালি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস হোসেন জানান, স্কুলছাত্রী ধর্ষণের ঘটনায় মোমরেজকে আসামি করে মামলা করেছেন মেয়েটির বাবা। মোমরেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পুলিশের হাতে আটক রয়েছে।
তবে ধর্ষণের অভিযোগ অস্বীকার করে মোমরেজ বলেন, সুমন নামে একজনের সঙ্গে আমার পূর্বশত্রুতা ছিল। তাই সুমন তার স্ত্রীর মাধ্যমে নাটক সাজিয়ে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করে এই দায় চাপাচ্ছে।
মিলন রহমান/এএম/পিআর
সর্বশেষ - দেশজুড়ে
- ১ অন্তর্বর্তী সরকার ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের সঙ্গে জড়িত ছিল
- ২ বালু উত্তোলন নিয়ে সংঘর্ষে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
- ৩ মাদক শুধু ব্যক্তিকে নয় সমাজব্যবস্থাকে ধ্বংস করে দেয়: সংস্কৃতি মন্ত্রী
- ৪ ‘পানিতে ডুবে কাঁচা ধান চোখের সামনে পচে যাচ্ছে, চিন্তায় ঘুম অয় না’
- ৫ মাদারীপুর আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপিপন্থীদের ভরাডুবি