ছাত্রাবাসে পুলিশের অভিযান : পিস্তল ও বোমা উদ্ধার
যশোরে একটি ছাত্রাবাস থেকে আগ্নেয়াস্ত্র, গুলি, বোমা, মাদক এবং বোমা তৈরির বিপুল পরিমাণ সরঞ্জাম উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় মানিক মন্ডল নামে এক যুবককে আটক করা হয়েছে।
রোববার বিকেল ৪টার দিকে যশোরের সরকারি মাইকেল মধুসূদন কলেজের পেছনের খড়কি এলাকার তাহসিন ছাত্রাবাসে অভিযান চালিয়ে এসব সরঞ্জাম উদ্ধার করা হয়। এ সময় মানিক মন্ডলকে আটক করা হয়। আটক মানিক মন্ডল শহরের ষষ্ঠিতলা পাড়ার মোহন মন্ডলের ছেলে।
যশোর কোতোয়ালি থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মঞ্জুরুল ইসলাম জানিয়েছেন, গোপন সংবাদের ভিত্তিতে বিকেলে যশোরের সরকারি মাইকেল মধুসূদন কলেজের পেছনের খড়কি এলাকার তাহসিন ছাত্রাবাসে অভিযান চালায়।
অভিযানকালে একটি বিদেশি পিস্তল, ২ রাউন্ড গুলি, ২৫টি হাতবোমা, ১টি রামদা, ১টি চাইনিজ কুড়াল, ৫০ পিস ইয়াবা এবং বিপুুল পরিমাণ বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়। এ সময় মানিক মন্ডলকে আটক করা হয়।
যশোর কোতোয়ালি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস হোসেন জানিয়েছেন, ছাত্রাবাসে কোনো ছাত্র ছিল না। মাদক বিরোধী অভিযান চালানোর সময় সেখানে অস্ত্র ও বোমা পাওয়া যায়।
মিলন রহমান/এএম/আরআইপি
সর্বশেষ - দেশজুড়ে
- ১ অন্তর্বর্তী সরকার ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের সঙ্গে জড়িত ছিল
- ২ বালু উত্তোলন নিয়ে সংঘর্ষে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
- ৩ মাদক শুধু ব্যক্তিকে নয় সমাজব্যবস্থাকে ধ্বংস করে দেয়: সংস্কৃতি মন্ত্রী
- ৪ ‘পানিতে ডুবে কাঁচা ধান চোখের সামনে পচে যাচ্ছে, চিন্তায় ঘুম অয় না’
- ৫ মাদারীপুর আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপিপন্থীদের ভরাডুবি