চুয়াডাঙ্গায় বিজিবি-বিএসএফ পতাকা বৈঠক
চুয়াডাঙ্গার দর্শনায় বিজিবির আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক করেছে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি ও বিএসএফ। বুধবার দুপুরে জেলার দর্শনা সীমান্তে এ বৈঠক হয়।
বিজিবি জানায়, এ বৈঠকে বাংলাদেশের পক্ষে চুয়াডাঙ্গার ৬-বিজিবি ব্যাটালিয়নের পরিচালক মোহাম্মদ আমির মজিদের নেতৃত্বে বিজিবির ১৬ কর্মকর্তা উপস্থিত ছিলেন।
ভারতের পক্ষে নদীয়া জেলার সীমানগর বিএসএফের কমান্ড্যান্ট মাহিন্দ্র সিংয়ের নেতৃত্বে বিএসএফের ১৬ কর্মকর্তা উপস্থিত ছিলেন।
এ বৈঠক উভয় দেশের সীমান্তরক্ষীদের মধ্যে সৌহার্দ্য বৃদ্ধি করবে এবং চোরাচালান প্রতিরোধে ভূমিকা রাখবে বলে মনে করেন উভয় দেশের সীমান্তরক্ষীরা।
সালাউদ্দিন কাজল/এএম/এমএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ভৈরবে নিখোঁজের ৪ দিন পর রেললাইনের পাশে মিললো ব্যাংক কর্মকর্তার মরদেহ
- ২ কালীগঞ্জে মাদক সেবন ও বিক্রির দায়ে ৪ জনের কারাদণ্ড
- ৩ সুন্দরবনের বনদস্যুদের মুক্তিপণ দিয়ে ঘরে ফিরলেন ১৪ জেলে
- ৪ টিসিবির নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ, বাজিতপুরে গুদাম সিলগালা
- ৫ স্বামীকে কুপিয়ে জখমের অভিযোগ মহিলা দল নেত্রীর বিরুদ্ধে