মির্জাপুরে জঙ্গিবাদবিরোধী গণস্বাক্ষর
টাঙ্গাইলের মির্জাপুর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জঙ্গিবাদবিরোধী জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে গণস্বাক্ষর কার্যক্রম গ্রহণ করা হয়েছে। ২৫ মার্চ গণহত্যা দিবসে উপজেলা পরিষদ মিলনায়তন থেকে এই কর্মসূচি শুরু হবে বলে জানা গেছে।
উপজেলা প্রশাসন সূত্র মতে, দেশের জঙ্গিবাদ নির্মূল ও যুব সমাজকে জঙ্গি হওয়া থেকে বিরত থাকার জন্য উদ্বুদ্ধ করতে এই কর্মসূচি গ্রহণ করা হয়েছে। উপজেলা প্রশাসন মিলনায়তন ছাড়াও উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা, শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি-বেসরকারি কার্যালয়ে একযোগে গণস্বাক্ষর নেয়া শুরু হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত সাদমীন জানান, কর্মসূচিটি সকলের জন্য। সকলে মিলে এই কার্যক্রম সফল করতে হবে বলে।
এস এম এরশাদ/এফএ/এমএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ স্বাধীনতার অনেক আকাঙ্ক্ষা পূরণ হয়নি বলেই নতুন প্রজন্মকে রক্ত দিতে হয়
- ২ ফেসবুক পোস্ট নিয়ে মারামারি, ভাইয়ের হাতে কৃষকদল নেতা নিহতের অভিযোগ
- ৩ চাঁপাইনবাবগঞ্জে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানস্থল থেকে ককটেল উদ্ধার
- ৪ মন্ত্রী-এমপিরা তিন ঘণ্টাও ঘুমান না: সংস্কৃতি মন্ত্রী
- ৫ ঢাকাগামী ‘চট্টলা এক্সপ্রেস’ ট্রেনে আগুন