নাসিরপুরে চলছে ‘অপারেশন হিট ব্যাক’
মৌলভীবাজারের নাসিরপুরে জঙ্গি আস্তানা সন্দেহে ঘিরে রাখা বাড়িতে অভিযান চালাচ্ছে আইন-শৃঙ্খলা বাহিনী। অভিযানের নাম দেয়া হয়েছে ‘অপারেশন হিট ব্যাক’।
বুধবার রাত সাড়ে ৯টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত অভিযান চলছিল বলে পুলিশ সূত্রে জানা গেছে।
পুলিশের সিলেট রেঞ্জের ডিআইজি কামরুল আহসান জানান, বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সোয়াট ও কাউন্টার টেরোরিজম ইউনিটের সদস্যরা ‘অপারেশন হিট ব্যাক’ নামে এই অভিযান শুরু করেন। বৃষ্টির মধ্যেই অভিযান শুরুর পর ওই বাড়ির দিক থেকে টানা গোলাগুলির শব্দ পাওয়া যায়। সন্ধ্যা সাড়ে ৭টার পর বেশ কিছুক্ষণ চুপচাপ থাকলেও অভিযান শেষ হয়নি।
এর আগে বিকেল ৫টার দিকে ঢাকা থেকে সোয়াট টিম মৌলভীবাজার সদর উপজেলার খলিলপুর ইউনিয়নের সরকার বাজার এলাকার নাসিরপুরে পৌঁছায়। অভিযান শুরুর পর থেকে সেখানে থেমে থেমে গুলির শব্দ শোনা যায়।
এদিকে, মৌলভীবাজার পৌরসভার বড়হাট এলাকার অপর জঙ্গি আস্তানাটি এখনও ঘিরে রেখেছে আইন-শৃঙ্খলা বাহিনী। দুটি স্থানের মধ্যে দূরত্ব প্রায় ২০ কিলোমিটার। দুপুরে ওই দুই জঙ্গি আস্তানা এলাকায় ১৪৪ ধারা জারি করেছে জেলা প্রশাসন।
মঙ্গলবার গভীর রাত থেকে শহরের বড়হাট ও সদর উপজেলার খলিলপুর ইউনিয়নের সরকার বাজারের কাছে নাসিরপুর গ্রামের ওই দুটি জঙ্গি আস্তানা ঘেরাও করে রাখে পুলিশ। বড়হাটের আস্তানাটি একটি ডুপ্লেক্স বাড়িতে আর নাসিরপুরের আস্তানাটি একটি একতলা বাড়িতে। দুটি বাড়িই লন্ডন প্রবাসী সাইফুল ইসলামের মালিকানাধীন।
আরএআর/জেআইএম
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ রাজশাহীতে ঈদগাহের ইমাম নিয়োগ নিয়ে বিএনপি-জামায়াত সংঘর্ষ, একজনের মৃত্যু
- ২ ফরিদপুর শহরে ঘুরে ঘুরে ৭ মার্চের ভাষণ বাজালেন যুবলীগ কর্মী
- ৩ বিভিন্ন মিডিয়া আওয়ামী লীগকে স্ট্যাবলিশ করার এজেন্ডা হাতে নিয়েছে
- ৪ সময়ের চাহিদাকে প্রাধান্য দিয়ে কৃষি গবেষণাকে এগিয়ে নিতে হবে: কৃষি সচিব
- ৫ ভোলায় দুই ইটভাটাকে দুই লাখ জরিমানা