যশোরে দু’পক্ষের ‘গোলাগুলিতে’ নিহত ১
যশোরে সন্ত্রাসীদের দু’পক্ষের ‘গোলাগুলিতে’ রাজিব হোসেন (২৯) নামে একজন নিহত হয়েছেন। শনিবার ভোরে শহরের খোলাডাঙ্গা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত রাজীব যশোর শহরের খোলাডাঙ্গা দক্ষিণপাড়া এলাকার মোহর আলী ড্রাইভারের ছেলে। গুলিতে তার মুখের একাংশ ছিন্নভিন্ন হয়ে গেছে। পুলিশ ঘটনাস্থল থেকে অস্ত্র, গুলি ও বোমা উদ্ধার করেছে।
যশোর কোতোয়ালি মডেল থানার ডিউটি অফিসার এসআই মাসুম জানান, শনিবার ভোরে শহরের খোলাডাঙ্গা এলাকায় সন্ত্রাসীদের দু’পক্ষের মধ্যে গোলাগুলি শুরু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা পালিয়ে যায়।
এসময় খোলাডাঙ্গা এলাকার একটি চাতালের পাশে গুলিবিদ্ধ এক যুবককে পড়ে থাকতে দেখে পুলিশ উদ্ধার করে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহতের মরদেহ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
তিনি আরও জানান, পুলিশ ঘটনাস্থল থেকে ১টি রিভলবার, ১ রাউন্ড গুলি, ৫টি হাতবোমা, ২টি রামদা ও একটি চাইনিজ কুড়াল উদ্ধার করেছে।
যশোর জেনারেল হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক কল্লোল কুমার সাহা সাংবাদিকদের জানিয়েছেন, হাসপাতালে আনার আগেই গুলিবিদ্ধ রাজিব হোসেনের মৃত্যু হয়।
মিলন রহমান/এফএ/এমএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ বিএনপির সহযোগিতা ছাড়া জামায়াত কোথাও এমপি হয়নি: নুর
- ২ ‘দিনরাত মাদক আর চিনি আসে বর্ডার দিয়ে, এসব বন্ধ হওয়া দরকার’
- ৩ সংখ্যালঘুদের সম্পদের দিকে লাল চোখ দিয়ে তাকালে রাষ্ট্র চোখ তুলে ফেলবে
- ৪ জামায়াতের নির্বাচনি ক্যাম্পে অগ্নিসংযোগের দায়ে একজনের কারাদণ্ড
- ৫ সঙ্গে থাকলে সঙ্গী, না থাকলে জঙ্গি—এটাই বিএনপির নীতি: গোলাম পরওয়ার