মেহেরপুরে ৩৫ জন গ্রেফতার
প্রতীকী ছবি
মেহেরপুর জেলা পুলিশের বিশেষ অভিযানে ৩৫ জনকে গ্রেফতার করা হয়েছে। শনিবার রাতে জেলার তিনটি থানার পৃথক কয়েকটি দল এ অভিযান পরিচালনা করে।
মেহেরপুর সহকারী পুলিশ সুপার আব্দুল্লাহ আল মাহমুদ জানান, চলমান বিশেষ অভিযানে ৩৫ জনকে আটক করা হয়। এদের মধ্যে আদালতের গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি, মাদক ব্যবসায়ী ও মাদকসেবী এবং নিয়মিত মামলার আসামি রয়েছেন।
অভিযানে ২ গ্রাম হেরোইন, ২৫০ গ্রাম গাঁজা ও ৫ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে। আটকদের আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।
আসিফ ইকবাল/এফএ/এমএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ যানজট নিরসনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদ
- ২ নির্বাচনি এলাকায় দুর্নীতি-চাঁদাবাজি বন্ধ করতে হবে: গণপূর্তমন্ত্রী
- ৩ বন্ধ বাফার গোডাউনের লোড-আনলোড, অপেক্ষায় সারবোঝাই অর্ধশত ট্রাক
- ৪ যশোরে ব্যবসা প্রতিষ্ঠানে বিদ্যুৎ ব্যবহার অর্ধেকে নামিয়ে আনার সিদ্ধান্ত
- ৫ অপরাধীর কোনো রাজনৈতিক পরিচয় হয় না : ড. মোশাররফ