মাশরাফিকে ফেরাতে মেহেরপুরে মানববন্ধন
‘মাশরাফি তুমি ফিরে এসো, তোমার কাছে এই চাওয়া আমাদের, মাশরাফি তোমার অবদান ভোলার না’ এমনই বিভিন্ন লেখা সংবলিত ব্যানার নিয়ে মাশরাফি ভক্তরা হাজির হন মেহেরপুর প্রেসক্লাবের সমানে। তাকে টি-২০ ক্রিকেটে ফেরানোর জন্য আজ রোববার বেলা সাড়ে ১১টার দিকে সেখানে মানববন্ধন কর্মসূচি পালন করেন তারা।
এসময় মাশরাফিকে টি-২০ ক্রিকেট অধিনায়ক থেকে অপসারণের জন্য বিসিবি সভাপতি নাজমুল হোসেন পাপনের সমালোচনা করেন বক্তরা।

বক্তরা বলেন, মাশরাফি বাংলাদেশের সফল অধিনায়ক। তার নেতৃত্বে সব ধরনের ক্রিকেট জেতার ধারাবাহিকতা অর্জন করেছে বাংলাদেশ। টি-২০ ক্রিকেটে বাংলাদেশের নাজুক অবস্থার পরিবর্তন শুরু হয়েছে। মাশরাফিকে টি-২০ দলে আবারও অধিনায়ক করার দাবি মাশরাফি ভক্তদের।
মানববন্ধনে বক্তব্য রাখেন আবির, মুজাহিদ মুন্না, আব্দুল আলিম, মানিক।
আসিফ ইকবাল/এফএ/জেআইএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ যানজট নিরসনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদ
- ২ নির্বাচনি এলাকায় দুর্নীতি-চাঁদাবাজি বন্ধ করতে হবে: গণপূর্তমন্ত্রী
- ৩ বন্ধ বাফার গোডাউনের লোড-আনলোড, অপেক্ষায় সারবোঝাই অর্ধশত ট্রাক
- ৪ যশোরে ব্যবসা প্রতিষ্ঠানে বিদ্যুৎ ব্যবহার অর্ধেকে নামিয়ে আনার সিদ্ধান্ত
- ৫ অপরাধীর কোনো রাজনৈতিক পরিচয় হয় না : ড. মোশাররফ