মেহেরপুরে পুলিশের বিশেষ অভিযানে আটক ৩৫
মেহেরপুর জেলায় চলমান বিশেষ অভিযানে রোববার রাতে ৩৫ জনকে আটক করা হয়েছে। জেলা পুলিশের তিন থানা ও পুলিশ ক্যাম্পের পৃথক দল বিভিন্ন স্থান থেকে তাদেরকে আটক করে।
এদের মধ্যে ঝন্টু মিয়া (৩২) নামের এক সন্ত্রাসীর কাছ থেকে একটি এলজি সাটারগান ও এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। তিনি কুষ্টিয়ার মিরপুর উপজেলার আসাননগর গ্রামের নাসির ফকিরের ছেলে। তার নামে মিরপুর, আলমডাঙ্গা ও গাংনী থানায় অর্ধ ডজন মামলা রয়েছে বলে জানায় পুলিশ।
মেহেরপুর অতিরিক্ত পুলিশ সুপার আহসান হাবীব জানান, চলমান বিশেষ অভিযানে ৩৫ জনকে আটক করা হয়েছে। অভিযানে ৫টি ইয়াবা, ৫ বোতল ফেনসিডিল ও ২২০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে।
এদিকে ওই অভিযানে গাংনী উপজেলার হেমায়েতপুর গ্রামের একটি বাড়ি থেকে ঝন্টু মিয়াকে আটক করে গাংনী থানা পুলিশ। তার কাছ থেকে আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।
আটক ৩৫ জনকে বিভিন্ন মামলার আসামি হিসেবে আদালতে সোপর্দের প্রক্রিয়া চলছে বলে জানায় পুলিশ।
আসিফ ইকবাল/এফএ/জেআইএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ যানজট নিরসনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদ
- ২ নির্বাচনি এলাকায় দুর্নীতি-চাঁদাবাজি বন্ধ করতে হবে: গণপূর্তমন্ত্রী
- ৩ বন্ধ বাফার গোডাউনের লোড-আনলোড, অপেক্ষায় সারবোঝাই অর্ধশত ট্রাক
- ৪ যশোরে ব্যবসা প্রতিষ্ঠানে বিদ্যুৎ ব্যবহার অর্ধেকে নামিয়ে আনার সিদ্ধান্ত
- ৫ অপরাধীর কোনো রাজনৈতিক পরিচয় হয় না : ড. মোশাররফ