গাংনীতে বন্দুকযুদ্ধে দুই ‘চাঁদাবাজ’ নিহত
মেহেরপুরের গাংনীতে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে দুই সন্দেহভাজন চাঁদাবাজ নিহত হয়েছেন। বৃহস্পতিবার ভোর রাত ৩টার দিকে গাংনী-বারাদী সড়কের হাড়িয়াদহ মাঠের মধ্যে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন, শিপন গাংনী উপজেলার দুলালনগর গ্রামের মাদার আলীর ছেলে এবং আলমগীর হোসেন
পার্শ্ববর্তী চাঁদপুর গ্রামের আবেদ আলীর ছেলে।
ঘটনাস্থল থেকে একটি এলজি সার্টারগান, দুইটি কার্তুজ, দুইটি বোমা ও রামদা উদ্ধার করেছে পুলিশ।
গাংনী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, রাতে হাড়িয়াদহ মাঠের মধ্যে পুলিশের একটি দল টহল দিচ্ছিল। এসময় ওই সড়কের পাশে অবস্থিত এসএবি ইটভাটার পাশে সন্দেহভাজন কয়েকজন চাঁদাবাজের উপস্থিতির খরব পায় পুলিশ।
পুলিশের দলটি সেখানে পৌঁছালে পুলিশকে লক্ষ্য করে গুলিবর্ষণ করে চাঁদবাজ-সন্ত্রাসীরা। পুলিশও পাল্টা গুলির জবাব দিলে বন্দুকযুদ্ধ শুরু হয়। এসময় সন্ত্রাসীরা পিছু হটে গেলে সেখান থেকে দুইজনের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করে পুলিশ। ঘটনাস্থল থেকে আগ্নেয়াস্ত্র, গুলি ও বোমা উদ্ধার করা হয়।
এদিকে, বন্দুকযুদ্ধের ঘটনায় আহত হয়েছেন চার পুলিশ সদস্য। তাদের গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়েছে।
আসিফ ইকবাল/এআরএ/এমএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ যানজট নিরসনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদ
- ২ নির্বাচনি এলাকায় দুর্নীতি-চাঁদাবাজি বন্ধ করতে হবে: গণপূর্তমন্ত্রী
- ৩ বন্ধ বাফার গোডাউনের লোড-আনলোড, অপেক্ষায় সারবোঝাই অর্ধশত ট্রাক
- ৪ যশোরে ব্যবসা প্রতিষ্ঠানে বিদ্যুৎ ব্যবহার অর্ধেকে নামিয়ে আনার সিদ্ধান্ত
- ৫ অপরাধীর কোনো রাজনৈতিক পরিচয় হয় না : ড. মোশাররফ