ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

কুসিকের স্থগিত দুই কেন্দ্রের ভোটগ্রহণ ২৫ এপ্রিল

প্রকাশিত: ০২:৪৪ পিএম, ১৬ এপ্রিল ২০১৭

কুমিল্লা সিটি কর্পোরেশনের (কুসিক) বন্ধ ঘোষিত দুটি কেন্দ্রে আগামী ২৫ এপ্রিল পুনঃভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশন সচিবালয় থেকে রোববার এ সংক্রান্ত একটি পত্র কুমিল্লার আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার বরাবরে পৌঁছেছে। রোববার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন রিটার্নিং অফিসার রকিব উদ্দিন মণ্ডল।

জানা যায়, গত ৩০ মার্চ অনুষ্ঠিত কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনের দিন নগরীর ২১ নং ওয়ার্ডের কুমিল্লা সরকারি সিটি কলেজ এবং ২৭ নং ওয়ার্ডের চৌয়ারা ইসলামিয়া ফাজিল (ডিগ্রি) মাদরাসা কেন্দ্রে সহিংস ঘটনার কারণে এই দুটি কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত ঘোষণা করা হয়।

কুমিল্লার আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার রকিব উদ্দিন মণ্ডল বলেন, স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) নির্বাচন বিধিমালা-২০১০ এর বিধি ৩৭ এর উপ-বিধি (২) অনুসারে কুমিল্লা সিটি কর্পোরেশনের বন্ধ ঘোষিত ২টি ভোটকেন্দ্রে সংশ্লিষ্ট সাধারণ আসনের কাউন্সিলর ও সংরক্ষিত আসনের কাউন্সিলর পদে আগামী ২৫ এপ্রিল পুনঃভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। রোববার বিকেলে নির্বাচন কমিশন সচিবালয় থেকে এ সংক্রান্ত নির্দেশনা পাওয়া গেছে।

মো. কামাল উদ্দিন/এএম/জেআইএম