ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

কুষ্টিয়ায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

প্রকাশিত: ০৩:৩২ পিএম, ১৭ এপ্রিল ২০১৭

কুষ্টিয়ার মিরপুরে ট্রাকচাপায় জামিরুল ইসলাম (৫৫) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কুষ্টিয়া-মেহেরপুর মহাসড়কের সাগরখালী ব্রিজের উপরে এ দুর্ঘটনা ঘটে। নিহত জামিরুল ইসলাম দৌলতপুর উপজেলার খলিসাকুন্ডি বাজারপাড়া গ্রামের খলিলুর রহমানের ছেলে। পেশায় একজন কাঠমিস্ত্রি তিনি।

আমলা পুলিশ ক্যাম্পের ইনচার্জ বাবুল হোসেন জানান, সন্ধ্যায় মোটরসাইকেলের পেছনে বসে আমলা থেকে খলিসাকুন্ডির দিকে যাচ্ছিলেন জামিরুল ইসলাম। ঘটনাস্থলে পৌঁছালে কুষ্টিয়া থেকে মেহেরপুরগামী একটি ট্রাক তাদের পেছন দিক থেকে ধাক্কা দেয়।

এতে মোটরসাইকেলের পেছন থেকে জামিরুল ইসলাম পড়ে গেলে ট্রাকটি তাকে চাপা দেয়। এ সময় ঘটনাস্থলেই জামিরুল ইসলাম মারা যান। তবে মোটর সাইকেলচালক সুস্থ রয়েছেন।

তিনি আরও জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

আল-মামুন সাগর/এএম/এমএস