মাগুরায় জাতীয় আইনগত সহায়তা দিবস উদযাপন
নানা কর্মসূচির মধ্য দিয়ে মঙ্গলবার মাগুরায় জাতীয় আইনগত সহায়তা দিবস উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে সকালে মাগুরায় বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি মাগুরা জেলা জজ আদালত চত্বর থেকে বের হয়ে সারা শহর প্রদক্ষিণ করে। মাগুরার সিনিয়র জজ মো.আমিনুল ইসলাম শোভাযাত্রায় নেতৃত্ব দেন। পরে জেলা জজ আদালত চত্বরে দিনব্যাপী লিগ্যাল এইড মেলার আয়োজন করা হয়।
এছাড়া দিনের অন্যান্য কর্মসূচির মধ্যে রয়েছে আলোচনা সভা, ক্লায়েন্ট ও আইনজীবীদের যৌথ সভা, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ শহরতলীর গুরুত্বপূর্ণ মোড়ে নাটিকা প্রদর্শন। মাগুরা জেলা আইনগত সহায়তা প্রদান কমিটি এর আয়োজন করে।
এসএস/এমএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ভৈরবে নিখোঁজের ৪ দিন পর রেললাইনের পাশে মিললো ব্যাংক কর্মকর্তার মরদেহ
- ২ কালীগঞ্জে মাদক সেবন ও বিক্রির দায়ে ৪ জনের কারাদণ্ড
- ৩ সুন্দরবনের বনদস্যুদের মুক্তিপণ দিয়ে ঘরে ফিরলেন ১৪ জেলে
- ৪ টিসিবির নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ, বাজিতপুরে গুদাম সিলগালা
- ৫ স্বামীকে কুপিয়ে জখমের অভিযোগ মহিলা দল নেত্রীর বিরুদ্ধে