যশোরে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ১
যশোরের কেশবপুরে পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে এক ব্যক্তি নিহত হয়েছেন। নিহত ইউনুস হোসেন (৪০) ডাকাত সদস্য বলে দাবি পুলিশের।
বৃহস্পতিবার ভোরে কেশবপুর উপজেলার চার রাস্তার মোড়ে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থল থেকে অস্ত্র উদ্ধার করেছে।
নিহত ইউনুস হোসেন সাতক্ষীরার আশাশুনি উপজেলার মনিপুর গ্রামের মকবুল হোসেনের ছেলে।
কেশবপুর থানা পুলিশের এসআই রকিব জানান, গোপন সূত্রে তারা জানতে পারেন কেশবপুরের দেউলি চার রাস্তার মোড়ে একদল ডাকাত সড়কে গাছ ফেলে ডাকাতির প্রস্তুতি নিয়েছে। এ খবর পেয়ে পুলিশের একটি টহল দল ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা গুলি ছুঁড়লে পুলিশও পাল্টা গুলিবর্ষণ করে।
এক পর্যায়ে ডাকাতরা পালিয়ে গেলে ঘটনাস্থল থেকে একজনের মরদেহ উদ্ধার করা হয়। একইসঙ্গে ১টি সাটারগান ও ২টি রামদা উদ্ধার করা হয়। পরে নিহতের মরদেহ শনাক্ত করা হয়েছে।
পুলিশ নিহত ডাকাত ইউনুসের মরদেহ ময়নাতদন্তের জন্য যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
মিলন রহমান/এফএ/পিআর
সর্বশেষ - দেশজুড়ে
- ১ বিএনপির সহযোগিতা ছাড়া জামায়াত কোথাও এমপি হয়নি: নুর
- ২ ‘দিনরাত মাদক আর চিনি আসে বর্ডার দিয়ে, এসব বন্ধ হওয়া দরকার’
- ৩ সংখ্যালঘুদের সম্পদের দিকে লাল চোখ দিয়ে তাকালে রাষ্ট্র চোখ তুলে ফেলবে
- ৪ জামায়াতের নির্বাচনি ক্যাম্পে অগ্নিসংযোগের দায়ে একজনের কারাদণ্ড
- ৫ সঙ্গে থাকলে সঙ্গী, না থাকলে জঙ্গি—এটাই বিএনপির নীতি: গোলাম পরওয়ার