যশোরে হোটেলের নারী শ্রমিককে ছুরিকাঘাতে খুন
যশোরে হোটেলের এক নারী শ্রমিককে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। রোববার ভোরে যশোরের নড়াইল বাসস্ট্যান্ড এলাকায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
নিহত ছায়া খাতুন (১৯) যশোরের শার্শা উপজেলার ত্রিমোহিনী গ্রামের ইমান আলীর মেয়ে ও নড়াইল বাসস্ট্যান্ড এলাকার মফিজুর রহমান বাবুর খাবারের হোটেলের কর্মী। রোববার সকালে পুলিশ তার মরদেহ উদ্ধার করেছে।
যশোর কোতোয়ালি মডেল থানার উপপরিদর্শক (এসআই) মাসুম কাজী জানান, শহরের নড়াইল বাসস্ট্যান্ড এলাকার মফিজুর রহমান বাবুর খাবারের হোটেলের কর্মী ছায়া হোটেল ভবনের তিনতলায় আরেক কর্মী আমেনা বেগমের সঙ্গে থাকতেন। রোববার ভোররাতে কে বা কারা তাকে ছুরিকাঘাত করে হত্যা করেছে। সকালে খবর পেয়ে পুলিশ নিহত ছায়ার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।
যশোর কোতোয়ালি মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম আজমল হুদা জানান, নড়াইল বাসস্ট্যান্ড এলাকার মফিজুর রহমান বাবুর খাবারের হোটেলের কর্মী ছায়া হোটেল ভবনের তিনতলায় আরেক কর্মী আমেনা বেগমের সঙ্গে থাকতেন। দ্বিতীয় তলায় হোটেল মালিক বাবু তার স্ত্রী নিয়ে বসবাস করেন।
হত্যাকাণ্ডের পর পুলিশ মরদেহ উদ্ধার করেছে। একইসঙ্গে হত্যা রহস্য উদঘাটনে হোটেল মালিক মফিজুর রহমান বাবু, তার স্ত্রী নাসিমা খাতুন ও হোটেল কর্মী আমেনা বেগমকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে।
মিলন রহমান/এফএ/এমএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ কক্সবাজারে ডাম্প ট্রাকের সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেল আরোহী ২ বন্ধু নিহত
- ২ খড়ের আগুনে পুড়লো ১৫ বিঘা জমির গমসহ বিভিন্ন ফসল
- ৩ মোটরসাইকেলের ট্যাংকি হাতে ৫ কিলোমিটার পাড়ি দিয়ে তেল নিলেন যুবক
- ৪ বটলিফ টি ফ্যাক্টরি ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি নিয়াজ, সম্পাদক ফয়জুল
- ৫ হাতিয়ায় অচিরেই নতুন ফেরি যুক্ত হবে: প্রতিমন্ত্রী