বেনাপোলে ৮টি সোনার বারসহ পাচারকারী আটক
যশোরের বেনাপোল সীমান্ত পথে ভারতে পাচারকালে ৮টি সোনার বারসহ এক পাচারকারীকে আটক করেছে বিজিবি।
সোমবার দুপুরের দিকে ২১-ব্যাটালিয়নের পুটখালি বিজিবি সদস্যরা তাকে আটক করে। আটক স্বর্ণ পাচারকারী মহাসিন কবীর (২৩) শার্শার গোগা ইউনিয়নের কালিয়ানি গ্রামের সিরাজুল ইসলামের ছেলে।
বিজিবি সূত্র জানায়, গোপন মাধ্যমে তারা জানতে পারেন বেনাপোল সীমান্ত পথে স্বর্ণের একটি চালান ভারতে পাচার হচ্ছে। এই সংবাদের ভিত্তিতে বিজিবি সদস্যরার শার্শার পুটখালি এলাকায় অভিযান চালিয়ে মহাসিন কবীর নামে এক যুবককে আটক করে। আটকের পর তার শরীর তল্লাশি চালিয়ে ৮টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। উদ্ধার স্বর্ণের বারের ওজন ১ কেজি ৩৩০ গ্রাম।
২১-বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল তারিকুল হাকিম স্বর্ণসহ পাচারকারী আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।
মিলন রহমান/এএম/এমএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ এমন কোনো খারাপ কাজ নেই যা জামায়াতে ইসলাম করে না: বিএনপি প্রার্থী
- ২ হাদি ভাইয়ের আদর্শ আজ বিশ্বজুড়ে ছড়িয়ে পড়েছে: সাদিক কায়েম
- ৩ সবার জন্য নিরাপদ ও গর্বের বাংলাদেশ গড়তে চাই: জামায়াত আমির
- ৪ ২০০১ সালের পর বিএনপি অশিক্ষিতদের হাতে চলে গেছে: কর্নেল অলি
- ৫ ঢাকায় আন্দোলনকারীদের উপর গুলির প্রতিবাদে ভোলায় বিক্ষোভ