কুসিকের ২ কেন্দ্রে ভোটগ্রহণ চলছে
কুমিল্লা সিটি কর্পোরেশনের (কুসিক) দুইটি কেন্দ্রে উপ-নির্বাচনে মঙ্গলবার সকাল থেকে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছে। গত ৩০ মার্চ কুসিক নির্বাচনে কেন্দ্র দখল ও সহিংসতার কারণে নগরীর ২১ নং ওয়ার্ডের কুমিল্লা সরকারি সিটি কলেজ কেন্দ্র এবং ২৭ ওয়ার্ডের চৌয়ারা ফাজিল মাদরাসা কেন্দ্রের নির্বাচন স্থগিত করা হয়।
মঙ্গলবার সকালে সিটি কলেজ কেন্দ্র পরিদর্শন করেন রিটার্নিং কর্মকর্তা রকিব উদ্দিন মণ্ডল।
তিনি সাংবাদিকদের জানান, ভোটগ্রহণ শান্তিপূর্ণ করতে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে। দুটি ভোট কেন্দ্রের মধ্যে সিটি কলেজ কেন্দ্রে ভোটার রয়েছেন দুই হাজার ৭৭২জন এবং চৌয়ারা মাদরাসা কেন্দ্রে ভোটার রয়েছেন দুই হাজার ৪৮৩ জন।
কামাল উদ্দিন/আরএআর/জেআইএম