মেহেরপুরে কলা বাগানে গৃহবধূর মরদেহ
মেহেরপুর শহরের দিঘিরপাড়ার একটি কলা বাগান থেকে সোহাগী খাতুন (৫০) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার রাত সাড়ে ৯টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত সোহাগী খাতুন দিঘিরপাড়া গ্রামের রেজাউল হকের স্ত্রী। দুপুরের দিকে তিনি ওই কলা বাগানে ছাগল চরাতে গিয়েছিলেন।
নিহতের ছেলে সাইদুল ইসলাম জানান, বেলা ১১টার দিকে একটি ছাগল নিয়ে মাঠে যান সোহাগী খাতুন। বিকেল পর্যন্ত বাড়ি না ফেরায় অনেক খোঁজাখুঁজি করা হয়। এক পর্যায়ে ওই কলা বাগান থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার চৌধুরী বলেন, দিঘির পাড়া মাঠের একটি কলা বাগানে কলার গাছ ও পাতা দিয়ে মরদেহ ঢাকা ছিল। ধারণা করা হচ্ছে- দিনের কোনো এক সময় তাকে হত্যা করে লুকিয়ে রাখা হয়েছিল। তার মাথায় আঘাতের চিহ্ন রয়েছে।
ওসি আরও বলেন, তবে কী কারণে, কে বা কারা তাকে হত্যা করেছে তা নিশ্চিত নয় পুলিশ। মরদেহ ময়নাতদন্তের জন্য পুলিশ হেফাজতে রাখা হয়েছে। এ ঘটনায় দিঘিরপাড়া গ্রাম থেকে জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আটক করা হয়েছে।
আসিফ ইকবাল/আরএআর/এমএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ যানজট নিরসনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদ
- ২ নির্বাচনি এলাকায় দুর্নীতি-চাঁদাবাজি বন্ধ করতে হবে: গণপূর্তমন্ত্রী
- ৩ বন্ধ বাফার গোডাউনের লোড-আনলোড, অপেক্ষায় সারবোঝাই অর্ধশত ট্রাক
- ৪ যশোরে ব্যবসা প্রতিষ্ঠানে বিদ্যুৎ ব্যবহার অর্ধেকে নামিয়ে আনার সিদ্ধান্ত
- ৫ অপরাধীর কোনো রাজনৈতিক পরিচয় হয় না : ড. মোশাররফ