মেহেরপুরে ফের কালবৈশাখীর তাণ্ডব
কালবৈশাখী ঝড়ে মেহেরপুরে আবারো ঘরবাড়ি, গাছপালা ও ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। সোমবার রাত ৮টার দিকে এক ঘণ্টার ঝড়ে জেলার শতাধিক কাঁচা বাড়িঘরের ছাউনি উড়ে গেছে।
উপড়ে পড়েছে সড়কের পাশের বড় গাছপালা। সড়কের উপরে গাছ পড়ে মেহেরপুর-কুষ্টিয়া সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশ সদস্যরা গাছ কেটে যান চলাচলের ব্যবস্থা করেন। সারারাত পুরো জেলা বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন ছিল।

এদিকে, ঝড়ের সঙ্গে মুষলধারে বৃষ্টিপাতের ফলে বোরো ধান নুইয়ে পড়েছে। জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে নিচু এলাকার বেরো ধান ও পাট খেতে। এতে ফসলহানির আশঙ্কা করছেন কৃষকরা।

মেহেরপুর কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক এস এম মোস্তাফিজুর রহমান জানান, গত রাতে ঝড় এবং বৃষ্টিতে ফসলের কী পরিমাণ ক্ষতি হয়েছে তা নিরুপণের জন্য ফিল্ড অফিসাররা মাঠে আছেন। মাঠ থেকে রিপোর্ট আসলে ক্ষতির পরিমাণ জানানো যাবে।
আসিফ ইকবাল/আরএআর/জেআইএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ যানজট নিরসনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদ
- ২ নির্বাচনি এলাকায় দুর্নীতি-চাঁদাবাজি বন্ধ করতে হবে: গণপূর্তমন্ত্রী
- ৩ বন্ধ বাফার গোডাউনের লোড-আনলোড, অপেক্ষায় সারবোঝাই অর্ধশত ট্রাক
- ৪ যশোরে ব্যবসা প্রতিষ্ঠানে বিদ্যুৎ ব্যবহার অর্ধেকে নামিয়ে আনার সিদ্ধান্ত
- ৫ অপরাধীর কোনো রাজনৈতিক পরিচয় হয় না : ড. মোশাররফ