পুলিশের অভিযানে মেহেরপুরে আটক ৩২
প্রতীকী ছবি
মেহেরপুর জেলা পুলিশের বিশেষ অভিযানে ৩২ জনকে আটক করা হয়েছে। গতরাতে জেলার তিনটি থানার পৃথক কয়েকটি দল এ অভিযান পরিচালনা করে।
অভিযানে সদর থানায় ৭ জন, গাংনী থানায় ২০ জন ও মুজিবনগর থানা থেকে ৫ জনকে আটক করা হয়।
মেহেরপুর সহকারী পুলিশ সুপার আহসান হাবীব জানান, পুলিশের বিশেষ অভিযানে ৩২ জনকে আটক করা হয়েছে।
এদের মধ্যে আদালতের গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি, মাদক ব্যবসায়ী ও মাদকসেবী এবং নিয়মিত মামলার আসামি রয়েছেন। অভিযানে ৪ বতল ফেনসিডিল ও ৪০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে।
আটকদেরকে আজ শুক্রবার আদালতে প্রেরণের প্রক্রিয়া চলছে বলে জানান তিনি।
আসিফ ইকবাল/এফএ/এমএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ যানজট নিরসনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদ
- ২ নির্বাচনি এলাকায় দুর্নীতি-চাঁদাবাজি বন্ধ করতে হবে: গণপূর্তমন্ত্রী
- ৩ বন্ধ বাফার গোডাউনের লোড-আনলোড, অপেক্ষায় সারবোঝাই অর্ধশত ট্রাক
- ৪ যশোরে ব্যবসা প্রতিষ্ঠানে বিদ্যুৎ ব্যবহার অর্ধেকে নামিয়ে আনার সিদ্ধান্ত
- ৫ অপরাধীর কোনো রাজনৈতিক পরিচয় হয় না : ড. মোশাররফ