মেহেরপুর পৌরসভার স্থগিত হওয়া দুই কেন্দ্রে ভোটগ্রহণ শুরু
মেহেরপুর পৌরসভা নির্বাচনে স্থগিত হওয়া ৭ নম্বর ওয়ার্ডের ১১ ও ১২ নম্বর কেন্দ্রে পুনরায় ভোটগ্রহণ শুরু হয়েছে। সকাল ৮টা থেকে শুরু হওয়া ভোটগ্রহণ চলবে বিকেল ৪টা পর্যন্ত।
সুষ্ঠু ভোট গ্রহণের লক্ষে পুলিশের পাশপাশি র্যাব ও বিজিবি কাজ করছে।
উল্লেখ্য, গত ২৫ এপ্রিল মেহেরপুর পৌরসভার ১৫টি কেন্দ্রের মধ্যে ১৩টি কেন্দ্রে নির্বাচন অনুষ্ঠিত হয়। ব্যালটপেপার ছিনতায়ের অভিযোগে ৭ নম্বর ওয়ার্ডের ১১ ও ১২ নম্বর কেন্দ্র দুটির ভোটগ্রহণ স্থগিত করেন দুই প্রিসাইডিং অফিসার।
আসিফ ইকবাল/এফএ/জেআইএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ যানজট নিরসনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদ
- ২ নির্বাচনি এলাকায় দুর্নীতি-চাঁদাবাজি বন্ধ করতে হবে: গণপূর্তমন্ত্রী
- ৩ বন্ধ বাফার গোডাউনের লোড-আনলোড, অপেক্ষায় সারবোঝাই অর্ধশত ট্রাক
- ৪ যশোরে ব্যবসা প্রতিষ্ঠানে বিদ্যুৎ ব্যবহার অর্ধেকে নামিয়ে আনার সিদ্ধান্ত
- ৫ অপরাধীর কোনো রাজনৈতিক পরিচয় হয় না : ড. মোশাররফ