মেহেরপুরে কারবাইড দিয়ে পাকানো এক ট্রাক আম জব্দ
মেহেরপুরে কারবাইড মিশিয়ে পাকানো এক ট্রাক আম জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার দিবাগত রাত পৌনে ১২টার দিকে গাংনী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এসএম জামাল আহম্মেদ চিৎলা গ্রামে ওই অভিযান পরিচালনা করেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট এসএম জামাল আহম্মেদ জানান, জেলা প্রশাসনের সিদ্ধান্ত অনুযায়ী আগামী ১৫ মে থেকে জেলায় হিমসাগর জাতের আম সংগ্রহ শুরু হবে। কিন্তু নির্ধারিত সময়ের আগেই চিৎলা গ্রামের হিরণ মিয়া আম সংগ্রহ করে বগুড়া শহরের ফল মার্কেটে প্রেরণ করছিলেন। এ সময় খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে এক ট্রাক আম জব্দ করেন। আমগুলো কারবাইড দিয়ে পাকানোয় ট্রাকের চাপায় পিষ্ট করে সেগুলো ধ্বংস করা হয়েছে।
আসিফ ইকবাল/আরএআর/জেআইএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ যানজট নিরসনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদ
- ২ নির্বাচনি এলাকায় দুর্নীতি-চাঁদাবাজি বন্ধ করতে হবে: গণপূর্তমন্ত্রী
- ৩ বন্ধ বাফার গোডাউনের লোড-আনলোড, অপেক্ষায় সারবোঝাই অর্ধশত ট্রাক
- ৪ যশোরে ব্যবসা প্রতিষ্ঠানে বিদ্যুৎ ব্যবহার অর্ধেকে নামিয়ে আনার সিদ্ধান্ত
- ৫ অপরাধীর কোনো রাজনৈতিক পরিচয় হয় না : ড. মোশাররফ