গোপালগঞ্জে পুকুরে ডুবে শিশুর মৃত্যু
প্রতীকী ছবি
গোপালগঞ্জে নানা বাড়িতে বেড়াতে এসে পুকুরে ডুবে ইব্রাহিম শেখ নামে এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। শনিবার বেলা ১১টার দিকে সদর উপজেলার গোবরা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত ইব্রাহিম খুলনার শেখ নাজমুল ইসলাম হিটুর ছেলে ও প্লাটিনাম সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩য় শ্রেণীর ছাত্র।
স্থানীয়রা জানায়, স্কুল ছুটি থাকায় খুলনা থেকে মা-বাবার সাথে নানা বাড়িতে বেড়াতে আসে ইব্রাহিম শেখ (৯)। সকালে খালাতো ভাই সৈয়দ হাসানের সাথে বাড়ির পাশের পুকুরে গোসল করতে যায় সে। এসময় ইব্রাহিম ও হাসান পানিতে ডুবে যায়। পরে পরিবারের লোকজন তাদেরকে উদ্ধার করে গোপালগঞ্জে জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক ইব্রাহিমকে মৃত ঘোষণা করেন।
এস এম হুমাযূন কবীর/এসএস/এমএস