গাংনীতে ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা
মেহেরপুরের গাংনী উপজেলার ষোলটাকা গ্রামে ইউপি সদস্য কামাল হোসেনকে কুপিয়ে হত্যা করা হয়েছে। জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে বৃহস্পতিবার সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত কামাল হোসেন ষোলটাকা ইউনিয়নের ৩নং ওয়ার্ড সদস্য ও ষোলটাকা গ্রামের মৃত আব্দুস সাত্তার জোয়ার্দ্দারের ছেলে।
স্থানীয় ও নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, কামাল হোসেনের বড় ভাই আব্দুল হান্নানের জামাতা একই গ্রামের মাজেদুল ইসলামের সঙ্গে জমিজমা সংক্রান্ত বিরোধ চলছিল। এর জেরে আজ সকালে দুপক্ষের মধ্যে হালকা সংঘর্ষ হয়। এ সংঘর্ষের খবর পেয়ে কামাল হোসেন গাংনী থেকে বাড়ি ফিরছিলেন। বাড়ির কাছাকাছি পৌঁছলে তার উপর অতর্কিত হামলা চালায় মাজেদুল ইসলাম ও তার পক্ষের লোকজন।
মাথায় ধারালো অস্ত্রের আঘাতে মোটরসাইকেল থেকে মাটিতে লুটিয়ে পড়েন কামাল হোসেন। স্থানীয়রা তাকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. সজিব উদ্দীন স্বাধীন জানান, কামাল হোসেনের মাথায় ধারালো অস্ত্রের আঘাতে তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, মরদেহ পুলিশ হেফাজতে নেয়া হয়েছে। ময়নাতদন্তের জন্য মেহেরপুর জেনারেল হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে। হামলাকারীদের আটকে পুলিশের অভিযান শুরু হয়েছে।
আসিফ ইকবাল/এফএ/পিআর
সর্বশেষ - দেশজুড়ে
- ১ যানজট নিরসনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদ
- ২ নির্বাচনি এলাকায় দুর্নীতি-চাঁদাবাজি বন্ধ করতে হবে: গণপূর্তমন্ত্রী
- ৩ বন্ধ বাফার গোডাউনের লোড-আনলোড, অপেক্ষায় সারবোঝাই অর্ধশত ট্রাক
- ৪ যশোরে ব্যবসা প্রতিষ্ঠানে বিদ্যুৎ ব্যবহার অর্ধেকে নামিয়ে আনার সিদ্ধান্ত
- ৫ অপরাধীর কোনো রাজনৈতিক পরিচয় হয় না : ড. মোশাররফ