মেহেরপুরে বোমাসদৃশ বস্তু নিয়ে আতঙ্ক
মেহেরপুর সদর উপজেলার রাইপুর গ্রামে ইলেকট্রিক সার্কিটযুক্ত ইআইডি (ইমপ্রোভাইজ ইলেকট্রনিক্স ডিভাইস) যুক্ত একটি বোমাসদৃশ বস্তু নিয়ে নিয়ে আতঙ্ক বিরাজ করছে সাধারণ মানুষের মাঝে।
অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মাহমুদ জানান, শনিবার মধ্যরাত থেকে ওই স্থানটি ঘিরে রেখেছে পুলিশ। নিরাপত্তাজনিত কারণে সড়কটিতে সাধারণ মানুষের চলাচলে নিষেধাজ্ঞা দেয়া হয়েছে। খুলনা বিভাগের বোমা নিষ্ক্রিয়কারী দলকে খবর দেয়া হয়েছে। ঘন্টা খানেকের মধ্যে দলটি রাইপুর গ্রামে পৌঁছাবে।
তিনি আরও জানান, লালটেপ দিয়ে মোড়ানো ইলেকট্রনিক্স সার্কিটযুক্ত বস্তুটি শক্তিশালী বোমা বলে ধারণা করা হচ্ছে। বোমা নিষ্ক্রিয়কারী দল ঘটনাস্থলে পৌঁছালে বোঝা যাবে এটি বোমা না অন্য কিছু।
আসিফ ইকবাল/এফএ/পিআর
সর্বশেষ - দেশজুড়ে
- ১ যানজট নিরসনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদ
- ২ নির্বাচনি এলাকায় দুর্নীতি-চাঁদাবাজি বন্ধ করতে হবে: গণপূর্তমন্ত্রী
- ৩ বন্ধ বাফার গোডাউনের লোড-আনলোড, অপেক্ষায় সারবোঝাই অর্ধশত ট্রাক
- ৪ যশোরে ব্যবসা প্রতিষ্ঠানে বিদ্যুৎ ব্যবহার অর্ধেকে নামিয়ে আনার সিদ্ধান্ত
- ৫ অপরাধীর কোনো রাজনৈতিক পরিচয় হয় না : ড. মোশাররফ