শীতলক্ষ্যা নদীতে যুবকের মরদেহ
নারায়ণগঞ্জের রুপগঞ্জে শীতলক্ষ্যা নদী থেকে অজ্ঞাত পরিচয় এক যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দুপুরে উপজেলার দাউদপুর ইউনিয়নের আশুলিপাড়া এলাকার শীতলক্ষ্যা নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
রূপগঞ্জ থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) একেএম সাইদুজ্জামান জানান, শুক্রবার দুপুরে স্থানীয় লোকজন শীতলক্ষ্যা নদীতে একটি মরদেহ ভাসতে দেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ গিয়ে অর্ধগলিত অবস্থায় মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। তবে নিহতের নাম-পরিচয় এখনো পাওয়া যায়নি।
মীর আব্দুল আলীম/আরএআর/পিআর