মেহেরপুরে তিন ব্যবসায়ীর জরিমানা
প্রতীকী ছবি
মেহেরপুরের গাংনীতে ক্ষতিকর পলিথিনের ব্যাগ রাখার অপরাধে তিন ব্যবসায়ীর কাছ থেকে ৭ হাজার টাকা জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালত।
রোববার দুপুরে মেহেরপুরের নির্বাহী ম্যাজিস্ট্রেট পাঠান সাইদুর রহমান এ আদালত পরিচালনা করেন। একই সঙ্গে বিপুল পরিমাণ পলিথিনের ব্যাগ ধ্বংস করা হয়েছে। দণ্ডিতদের মধ্যে গাংনী শহরের মুদি ব্যবসায়ী এনামুল হকের ৩ হাজার, মহিদুল ইসলামের ২ হাজার ও গোলাম মোস্তফার ২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট পাঠান সাইদুর রহমান বলেন, পাটজাত দ্রব্য ব্যবহার না করে সরকার নিষিদ্ধ পলিথিন ব্যবহার করার অপরাধে তাদের বিরুদ্ধে এ জরিমানা করা হয়েছে।
আসিফ ইকবাল/এএম/এমএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ যানজট নিরসনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদ
- ২ নির্বাচনি এলাকায় দুর্নীতি-চাঁদাবাজি বন্ধ করতে হবে: গণপূর্তমন্ত্রী
- ৩ বন্ধ বাফার গোডাউনের লোড-আনলোড, অপেক্ষায় সারবোঝাই অর্ধশত ট্রাক
- ৪ যশোরে ব্যবসা প্রতিষ্ঠানে বিদ্যুৎ ব্যবহার অর্ধেকে নামিয়ে আনার সিদ্ধান্ত
- ৫ অপরাধীর কোনো রাজনৈতিক পরিচয় হয় না : ড. মোশাররফ