পত্নীতলায় ট্রাকচাপায় পথচারী নিহত
নওগাঁর পত্নীতলায় ট্রাকচাপায় হাসান আলী (২৬) নামে এক পথচারী নিহত হয়েছেন। এ ঘটনায় ট্রাকসহ চালককে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার বেলা ১১টায় উপজেলার বাকরইল গুচ্ছগ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে। হাসান আলী একই গ্রামের শফিউদ্দিনের ছেলে।
স্থানীয় ও থানা পুলিশ সূত্রে জানা যায়, হাসান আলী বাকরইল গুচ্ছগ্রামের পাশের রাস্তা পার হচ্ছিল। এসময় পত্নীতলা থেকে জেলার সাপাহার উপজেলাগামী একটি ট্রাক তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
পত্নীতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাহার হোসেন দুর্ঘটনায় নিহতের বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনার পর ট্রাকসহ চালককে আটক করা হয়েছে। মরদেহ উদ্ধার ও মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
আব্বাস আলী/এফএ/পিআর
সর্বশেষ - দেশজুড়ে
- ১ যানজট নিরসনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদ
- ২ নির্বাচনি এলাকায় দুর্নীতি-চাঁদাবাজি বন্ধ করতে হবে: গণপূর্তমন্ত্রী
- ৩ বন্ধ বাফার গোডাউনের লোড-আনলোড, অপেক্ষায় সারবোঝাই অর্ধশত ট্রাক
- ৪ যশোরে ব্যবসা প্রতিষ্ঠানে বিদ্যুৎ ব্যবহার অর্ধেকে নামিয়ে আনার সিদ্ধান্ত
- ৫ অপরাধীর কোনো রাজনৈতিক পরিচয় হয় না : ড. মোশাররফ