খাগড়াছড়িতে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক
খাগড়াছড়ির মাটিরাঙায় ইয়াবাসহ মো. সাইফুল ইসলাম (২৮) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে মাটিরাঙা সেনা জোনের একটি টহল দল। বুধবার রাত ১২টার দিকে মাটিরাঙা পৌরসভার রসুলপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে। এ সময় তার কাছ থেকে ১৭৫ পিস ইয়াবা উদ্ধার করেন সেনা সদস্যরা।
আটক সাইফুল ইসলাম মাটিরাঙার পুরানবাজার এলাকার মৃত বদিউর রহমানের ছেলে।
তিনি দীর্ঘদিন ধরে মাটিরাঙ্গা সদরসহ আশেপাশের এলাকায় ইয়াবা ব্যবসা করে আসছেন বলে নিরাপত্তা বাহিনীর কাছে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন।
বিষয়টি নিশ্চিত করে মাটিরাঙা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাহাদাত হোসেন টিটো বলেন, আটক সাইফুল ইসলামের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
মুজিবুর রহমান ভুইয়া/আরএআর/জেআইএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ধামরাইয়ে কাভার্ডভ্যান চাপায় পুলিশ কনস্টেবলসহ নিহত ২
- ২ যানজট নিরসনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদ
- ৩ নির্বাচনি এলাকায় দুর্নীতি-চাঁদাবাজি বন্ধ করতে হবে: গণপূর্তমন্ত্রী
- ৪ বন্ধ বাফার গোডাউনের লোড-আনলোড, অপেক্ষায় সারবোঝাই অর্ধশত ট্রাক
- ৫ যশোরে ব্যবসা প্রতিষ্ঠানে বিদ্যুৎ ব্যবহার অর্ধেকে নামিয়ে আনার সিদ্ধান্ত