বৈদ্যুতিক খুঁটির নিচে চাপা পড়ে শ্রমিকের মৃত্যু
বিদ্যুতের খুঁটি স্থাপন করতে গিয়ে খুঁটির নিচে চাপা পড়ে পিরোজপুরে রুবেল শেখ (২৮) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।
বুধবার বিকেলে পিরোজপুর সদর উপজেলার দুর্গাপুর গ্রামে এ ঘটনা ঘটে।
দুর্গাপুর ইউপি চেয়ারম্যান চান মিয়া মাঝি জানিয়েছেন, পিরোজপুরের হুলারহাট এলাকার মালেক শেখের ছেলে রুবেল শেখ অন্যান্য শ্রমিকের সঙ্গে দুর্গাপুর গ্রামে বিদ্যুতের খুঁটি স্থাপন করছিলেন।
এ সময় একটি খুঁটি পিছলে পড়ে গেলে রুবেল তার নিচে চাপা পড়ে গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে পিরোজপুর সদর হাসপাতালে আনা হলে চকিৎিসক তাকে মৃত ঘোষণা করেন।
হাসান মামুন/এফএ/পিআর
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ভৈরবে নিখোঁজের ৪ দিন পর রেললাইনের পাশে মিললো ব্যাংক কর্মকর্তার মরদেহ
- ২ কালীগঞ্জে মাদক সেবন ও বিক্রির দায়ে ৪ জনের কারাদণ্ড
- ৩ সুন্দরবনের বনদস্যুদের মুক্তিপণ দিয়ে ঘরে ফিরলেন ১৪ জেলে
- ৪ টিসিবির নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ, বাজিতপুরে গুদাম সিলগালা
- ৫ স্বামীকে কুপিয়ে জখমের অভিযোগ মহিলা দল নেত্রীর বিরুদ্ধে