যৌতুক মামলায় সহকারী জজকে গ্রেফতারে পরোয়ানা
প্রতীকী ছবি
স্ত্রীর দায়ের করা মামলায় সাতক্ষীরার সহকারী জজ আদালতের (কালিগঞ্জ) বিচারক হারুন অর রশীদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে। বৃহস্পতিবার যশোরের আমলী আদালতের (কেশবপুর) বিচারক শাহিনুর রহমান গ্রেফতারি পরোয়ানা জারির এ আদেশ দেন।
সহকারী জজ হারুন অর রশীদের বাড়ি খুলনার ডুমুরিয়া উপজেলার মাগুরাঘোনা গ্রামে। তার বিরুদ্ধে যৌতুক দাবি ও প্রতারণার অভিযোগে স্ত্রী জবা খাতুন চলতি বছরের ১৯ ও ২৩ মার্চ যশোরের আদালতে দু’টি মামলা দায়ের করেন।
বাদী পক্ষের আইনজীবী অ্যাড. রোকনুজ্জামান গ্রেফতারি পরোয়ানা জারির বিষয়টি নিশ্চিত করে জানান, মামলা দু’টি গ্রহণ করে আদালত বিবাদীর বিরুদ্ধে সমন জারি করেন। কিন্তু বৃহস্পতিবার মামলার নির্ধারিত দিনে তিনি হাজির না হওয়ায় বিচারক তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।
বাদী কেশবপুরের ভেরচি বুরুলিয়া গ্রামের জবা খাতুন জানান, চলতি বছরের ১২ ফেব্রুয়ারি হারুনের সঙ্গে তার বিয়ে হয়। এরপর স্বামীর সঙ্গে সাতক্ষীরার ভাড়াবাড়িতে বসবাস শুরু করেন। কিন্তু কিছুদিন পর জানতে পারেন হারুনের আগে আরও একটি স্ত্রী রয়েছে।
এ বিষয়টি গোপন রেখে তাকে বিয়ে করায় এনিয়ে প্রশ্ন তুললে উল্টো জবার বাবার কাছে ৫ লাখ টাকা যৌতুক দাবি করেন হারুন। পারিবারিকভাবে বিষয়টি নিষ্পত্তি না হওয়ায় আদালতের শরণাপন্ন হন তিনি।
মিলন রহমান/এফএ/এমএম
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ নারায়ণগঞ্জে স্বতন্ত্র প্রার্থীর বিরুদ্ধে জালিয়াতির অভিযোগে মামলা
- ২ সিলেটে জামায়াত আমিরকে নিয়ে লেখা ব্যানার-ফেস্টুনে কৌতূহল
- ৩ ১৬ লাখ টাকার সোনা ফেরত দিয়ে সততার পুরস্কার পেলেন রিকশাচালক
- ৪ প্রচারণায় নারী কর্মীদের লাঞ্ছনার অভিযোগ শ্রমিকদল নেতার বিরুদ্ধে
- ৫ ১১ দলীয় জোট বিজয়ী হলে রাজনৈতিক প্রতিহিংসার কবর রচনা হবে