চিরিরবন্দরে একজনকে কুপিয়ে হত্যা
দিনাজপুরের চিরিরবন্দরে খতিব (৫৫) নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
খতিব উপজেলার ফতেজংপুর ইউনিয়নের মৃত সমসের মেকারের ছেলে।
শনিবার রাত ১২টায় পুলিশ লাশ উদ্ধার করে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।
স্থানীয় বাসিন্দা মো. রফিকুল ইসলাম জানান, শনিবার রাতে বিন্যাকুড়ি থেকে মোটরসাইকেলে ফতেজংপুরে আসছিলেন খতিব। পথে কামারের ডাঙ্গা নামক স্থানে কালর্ভাটের কাছে পৌঁছালে তাকে ধারালো অস্ত্র দিয়ে জখম করে দুর্বৃত্তরা।
পথচারীরা রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে তিনি মারা যান।
চিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হারেসুল ইসলাম জানান, নিহতের গলা, মাথায় ও শরীরের বিভিন্ন স্থানে জখমের চিহ্ন রয়েছে। এ ব্যাপারে এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি।
এমদাদুল হক মিলন/এনএফ/পিআর
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ফরিদপুর শহরে ঘুরে ঘুরে ৭ মার্চের ভাষণ বাজালেন যুবলীগ কর্মী
- ২ বিভিন্ন মিডিয়া আওয়ামী লীগকে স্ট্যাবলিশ করার এজেন্ডা হাতে নিয়েছে
- ৩ সময়ের চাহিদাকে প্রাধান্য দিয়ে কৃষি গবেষণাকে এগিয়ে নিতে হবে: কৃষি সচিব
- ৪ ভোলায় দুই ইটভাটাকে দুই লাখ জরিমানা
- ৫ চেয়ারম্যান প্রার্থীর শুভেচ্ছার ফেস্টুনে মুজিব-জিয়া-তারেকের ছবি