অস্ত্র মামলায় জেএমবি সদস্যের যাবজ্জীবন কারাদণ্ড
চাঁপাইনবাবগঞ্জে অস্ত্র মামলায় সেলিম ওরফে হারুন মিস্ত্রি (৩৪) নামে জেএমবির এক সদস্যকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। সোমবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জ স্পেশাল ট্রাইবুনাল-২ এর বিচারক অতিরিক্ত জেলা ও দায়রা জজ জিয়াউর রহমান আসামির উপস্থিতিতে এ রায় দেন।
দণ্ডপ্রাপ্ত সেলিম ওরফে হারুন মিস্ত্রি চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার চর মোহনপুর গ্রামের দুরুল হোদার ছেলে
চাঁপাইনবাবগঞ্জের পাবলিক প্রসিকিউটর যোবদুল হক জানান, ২০০৯ সালের ৭ জুলাই দুপুর দেড়টার দিকে র্যাব-৫ রাজশাহীর একটি দল স্থানীয় বিজিবির সহায়তায় জেএমবির সক্রিয় সদস্য সেলিমের অপর একটি বাড়ি সদর উপজেলার জোহরপুর গ্রাম থেকে তাকে গ্রেফতার করে।
এ সময় তার কাছ থেকে একটি পিস্তুল, দুটি ম্যাগাজিন ও নয় রাউন্ড গুলি উদ্ধার করা হয়। র্যাব-৫ রাজশাহীর বিনোদপুর ক্যাম্পের এসআই আনোয়ার হোসেন ওই দিন চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় অস্ত্র আইনে সেলিমের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। ওই বছরের ৬ আগস্ট চাঁপাইনবাবগঞ্জ সদর থানা পুলিশের এসআই শাহিন আকন্দ তার বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। ১৪ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আদালত আজ এ রায় দেন।
মোহা. আব্দুল্লাহ/আরএআর/পিআর
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ভৈরবে নিখোঁজের ৪ দিন পর রেললাইনের পাশে মিললো ব্যাংক কর্মকর্তার মরদেহ
- ২ কালীগঞ্জে মাদক সেবন ও বিক্রির দায়ে ৪ জনের কারাদণ্ড
- ৩ সুন্দরবনের বনদস্যুদের মুক্তিপণ দিয়ে ঘরে ফিরলেন ১৪ জেলে
- ৪ টিসিবির নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ, বাজিতপুরে গুদাম সিলগালা
- ৫ স্বামীকে কুপিয়ে জখমের অভিযোগ মহিলা দল নেত্রীর বিরুদ্ধে