কাপড়ের রং দিয়ে তৈরি হচ্ছে বিস্কুট-কেক-পাউরুটি!
যশোরের ‘সরকার ফুড প্রোডাক্টস’ নামে একটি কারখানায় কাপড়ের রং ব্যবহার করে বিস্কুট, কেক, পাউরুটি তৈরির প্রমাণ পেয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সেই সঙ্গে ওই প্রতিষ্ঠানের বিএসটিআই, কলকারখানা প্রতিষ্ঠান পরিদর্শন ও পরিবেশ অধিদফতরেরও ছাড়পত্র ছিল না। এ সুযোগে তারা ক্ষতিকর ক্যামিকেল ব্যবহার করে এসব খাদ্যদ্রব্য তৈরি করে আসছে।
তাদের পুরো কার্যক্রম অবৈধভাবে চালানোর দায়ে সোমবার বিকেলে ভ্রাম্যমাণ আদালতের বিচারক সেখান থেকে ১০ হাজার টাকা জরিমানা আদায় ও রংসহ অন্যান্য উপকরণ জব্দ করে ধ্বংস করেন।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আনিসুর রহমানের দেয়া তথ্য মতে, যশোর সদরের হাটবিলার সরদার ফুড প্রোডাক্টসে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে স্যাকারিন, বিস্কুটের ফ্লেভার ও কাপড়ের রং ব্যবহার করে বিস্কুট কেক, ড্রাই কেক, পিস কেক, পাউরুটি তৈরি ও বাজারজাত করা হচ্ছিল।

সোমবার অভিযানে হাতেনাতে প্রমাণ পাওয়া যায়। পাশাপাশি ওই প্রতিষ্ঠানে বিএসটিআই, কলকারখানা প্রতিষ্ঠান পরিদর্শন, পরিবেশ অধিদফতর ও ফায়ার সার্ভিসের ছাড়পত্র নেই।
সেই সঙ্গে বিস্কুট, কেক, পাউরুটিতে উৎপাদনের ও মেয়াদোত্তীর্ণের তারিখও নেই। এ জন্য ভোক্তা অধিকার আইন ২০০৯ এর ৪৩ ধারা অনুযায়ী প্রতিষ্ঠানের ইকরামুল সরদারের নামে মামলা দিয়ে ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক বলেন, জরিমানা ছাড়াও মেয়াদোত্তীর্ণ বিস্কুট, কেক, পাউরুটি এবং ক্ষতিকর স্যাকারিন, ফ্লেভার ও কাপড়ের রং জব্দ করে ধ্বংস করা হয়েছে।
মিলন রহমান/এএম/এমএস
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ নারায়ণগঞ্জে স্বতন্ত্র প্রার্থীর বিরুদ্ধে জালিয়াতির অভিযোগে মামলা
- ২ সিলেটে জামায়াত আমিরকে নিয়ে লেখা ব্যানার-ফেস্টুনে কৌতূহল
- ৩ ১৬ লাখ টাকার সোনা ফেরত দিয়ে সততার পুরস্কার পেলেন রিকশাচালক
- ৪ প্রচারণায় নারী কর্মীদের লাঞ্ছনার অভিযোগ শ্রমিকদল নেতার বিরুদ্ধে
- ৫ ১১ দলীয় জোট বিজয়ী হলে রাজনৈতিক প্রতিহিংসার কবর রচনা হবে