সোনারগাঁওয়ে ৭ কোটি টাকার কারেন্ট জাল ধ্বংস
নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলায় অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় সাড়ে ৩৬ লাখ বর্গমিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করেছে কোস্ট গার্ড পাগলা স্টেশনের সদস্যরা। জব্দকৃত কারেন্ট জালের আনুমানিক মূল্য সাত কোটি ত্রিশ লাখ টাকা।
বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় উপজেলার আনন্দ বাজার এলাকায় অভিযান চালিয়ে এসব কারেন্ট জাল জব্দ করা হয়।পরে জেলা মৎস্য কর্মকর্তা শেখ মোহাম্মদ মেজবা-উল-হক এবং সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. শাহেনুর মিয়ার উপস্থিতিতে এই জাল পুড়িয়ে ধ্বংস করা হয়।
কোস্ট গার্ড পাগলা স্টেশনের কমান্ডার লেফটেন্যান্ট এম এনায়েত উল্লাহ বলেন, আগামী দিনগুলোতেও জেলা মৎস্য দফতরের এরূপ সহায়তায় বাংলাদেশ কোস্ট গার্ডের অভিযান অব্যাহত থাকবে।
শাহাদাত হোসেন/এফএ/পিআর
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ সন্ত্রাসীদের কেন্দ্র দখল করতে এলে প্রতিহত করতে হবে: ডা. তাহের
- ২ চাঁদাবাজদের কবল থেকে মুক্ত পেতে হাতপাখায় ভোট দিন মুফতি: ফয়জুল করীম
- ৩ নারায়ণগঞ্জে স্বতন্ত্র প্রার্থীর গাড়ি ভাঙচুরের অভিযোগ
- ৪ জামায়াতকে ভোট দিয়ে ঈমান-আকিদা নষ্ট করবেন না: বিএনপি নেতা দুলু
- ৫ গাজীপুরের পাঁচ আসনে জয়ের বিকল্প ভাবছে না বিএনপি-জামায়াত