ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

কিশোরীকে পালাক্রমে ধর্ষণের বর্ণনা দিলেন দুই ধর্ষক

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) | প্রকাশিত: ০৩:৪৬ পিএম, ০৬ আগস্ট ২০১৭

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে চলন্ত ট্রাকে কিশোরীকে ধর্ষণের ঘটনার বর্ণনা দিয়ে আদালতে জবানবন্দি দিয়েছেন গ্রেফতার ট্রাকচালক ও হেলপার।

রোববার নারায়ণগঞ্জ আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আক্তারুজ্জামনের আদালতে ট্রাকচালক মেহেদী হাসান ও সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আফতাব উদ্দিনের আদালতে ট্রাকের হেলপার সোহান ওরফে তুহিন ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক এ জবানবন্দি দেন।

তাদের জবানবন্দির বর্ণনা দিয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের ইন্সপেক্টর (অপারেশন) নাছির উদ্দিন সরকার রোববার সন্ধ্যায় জানান, গাজীপুর জেলার মাস্টারবাড়ি এলাকা থেকে মালামাল ট্রাকে লোড করে সিদ্ধিরগঞ্জের পানিরকল এসিআই কারখানার উদ্দেশ্যে ছেড়ে আসে ওই ট্রাক।

পথিমধ্যে গাজীপুর চৌরাস্তায় ট্রাকটি পার্কিং করে ট্রাকচালক মেহেদী হাসান ও হেলপার সোহান ওরফে তুহিন রাত ৮টায় খাওয়া-দাওয়া করে। এর অদূরে মেয়েটিকে একা পেয়ে হেলপার সোহান ওরফে তুহিন কিশোরীর সঙ্গে আলাপ করতে থাকে।

একপর্যায়ে হেলপার তুহিন ওই কিশোরীকে তাদের বাড়িতে পৌঁছে দেয়ার কথা বলে ট্রাকে তুলেন। কিছু দূর যাওয়ার পর এক নির্জন স্থানে প্রথমে চালক ও পরে হেলপার ওই কিশোরীকে ধর্ষণ করে।

এরপর তাদের ট্রাকটি সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ড এলাকায় এসে একটি পাম্প থেকে তেল নেয়। পরে এর অদূরে প্রথমে ট্রাকচালক ও পরে হেলপার ওই কিশোরীকে পুনরায় ধর্ষণ করে।

পরবর্তীতে তারা ট্রাকটি নিয়ে সিদ্ধিরগঞ্জের পানিরকল এলাকাস্থ এসিআই কারখানায় মালামাল ডেলিভারি করতে যায়। সেখানে ভোর ৪টায় তারা উভয়ে ওই কিশোরীকে ধর্ষণ করে।

ভোর সাড়ে ৫টায় মসজিদ থেকে মুসল্লিরা বের হওয়ার সময় মেয়েটিকে কান্না করতে দেখে কারণ জানতে চায়। এ সময় মেয়েটি মুসল্লিদের সব খুলে বললে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশকে খবর দেয়া হয়।

এরই ফাঁকে চালক ও হেলপার কৌশলে গা ঢাকা দেয়। ওই রাতেই কিশোরী নিজেই বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় মামলা করেন।

পরবর্তীতে ২ আগস্ট সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (সার্বিক) আব্দুস সাত্তার ট্রাকের চালক মেহেদী হাছানকে গ্রেফতার করে।

পরের দিন ৩ আগস্ট ভোর রাতে ট্রাকচালক মেহেদী হাসানকে নিয়ে সিদ্ধিরগঞ্জ থানার ইন্সপেক্টর (অপারেশন) নাসির উদ্দিন সরকার সাভার ফুলবাড়িয়া কাওয়ালীপাড়া মন্তাজউদ্দিনের বাড়িতে অভিযান চালিয়ে ট্রাকের হেলপার মো. তুহিনকে গ্রেফতার করে।

এ ঘটনায় গত বৃহস্পতিবার নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আফতাব উজ্জামান শুনানি শেষে তাদের চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।

হোসেন চিশতী সিপলু/এএম/জেআইএম

আরও পড়ুন