ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

গাজীপুরে আবাসিক হোটেল থেকে ৪৭ নারী-পুরুষ আটক

জেলা প্রতিনিধি | গাজীপুর | প্রকাশিত: ০২:১২ পিএম, ১৮ আগস্ট ২০১৭

গাজীপুরের একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে অসামাজিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ৪৭ জন নারী-পুরুষকে আটক করা হয়েছে। পরে আটকদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার বিকেলে এ অভিযান চালানো হয়।

গাজীপুরের এনডিসি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বিএম কুদরত-এ-খুদা জানান, গাজীপুর সদর উপজেলার হোতাপাড়া এলাকায় রোজ ভ্যালী নামক একটি আবাসিক হোটেলে অসামাজিক কার্যকলাপ হচ্ছে- এমন সংবাদের ভিত্তিতে গাজীপুরের জেলা প্রশাসক ড. দেওয়ান মোহাম্মদ হুমায়ূন কবীরের নির্দেশে শুক্রবার বিকেলে অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে ওই হোটেলে অসামাজিক কার্যকলাপে জড়িত থাকায় ২৬ জন নারী ও ২১ জন পুরুষকে আটক করে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ২১ নারীকে ১৫ দিন করে এবং ২৬ পুরুষকে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়।

gazipur

এর আগে গত ১৭ জুন থেকে বিভিন্ন সময়ে গাজীপুরের বেশ কিছু আবাসিক হোটেলে অভিযান চালিয়ে শতাধিক নারী-পুরুষকে আটক করা হয় এবং তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেয়া হয়েছিল। এরপর প্রায় দুই মাস এসব আবাসিক হোটেল বন্ধ থাকার পর বুধবার থেকে ফের আবাসিক হোটেলগুলো খুলে তাতে অসামাজিক কার্যক্রম শুরু হলে স্থানীয়দের অভিযোগের প্রেক্ষিতে জেলা প্রশাসকের নির্দেশে আজ নির্বাহী ম্যাজিস্ট্রেট বিএম কুদরত-এ-খুদা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রাসেল মিয়া অভিযান চালিয়ে ওই ৪৭ নারী-পুরুষকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেন।

আমিনুল ইসলাম/আরএআর/পিআর

আরও পড়ুন