অতিরিক্ত তাপদাহে বেঁকে গেছে রেললাইন : ট্রেন চলাচল বন্ধ
ঢাকা-চট্টগ্রাম রেলপথের ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার গঙ্গাসাগর রেলস্টেশন এলাকায় প্রচণ্ড সূর্যতাপে রেললাইন গরম হয়ে বেঁকে যাওয়ায় দুপুর আড়াইটা থেকে চট্টগ্রামের সঙ্গে ঢাকা ও সিলেটের রেল যোগাযোগ বন্ধ রয়েছে। এর ফলে ঢাকা-চট্টগ্রাম অভিমুখী বেশ কয়েকটি ট্রেন বিভিন্ন রেলস্টেশনে আটকা পড়েছে।
ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনের সহকারী মাস্টার মো. শোহেব আহমেদ বিষয়টি নিশ্চিত করে জাগো নিউজকে জানান, প্রচণ্ড গরমে গঙ্গাসাগর রেলস্টেশনের অদূরে রেললাইনের বেশ কিছু অংশ বেঁকে যাওয়ায় ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে। এর ফলে ঢাকাগামী আন্তঃনগর চট্টলা এক্সপ্রেস ট্রেন কসবার ইমামবাড়ি রেলস্টেশন এবং চট্টগ্রামগামী আন্তঃনগর মহানগর প্রভাতি এক্সপ্রেস এবং কর্ণফুলী এক্সপ্রেস ট্রেনটি আখাউড়া রেলস্টেশনে আটকা পড়েছে।
তিনি আরো জানান, রেললাইনের বেঁকে যাওয়া অংশে পানি ঢেলে লাইনে ট্রেন চলাচলের উপযোগী করার চেষ্টা চলছে।
আজিজুল আলম সঞ্চয়/এমএএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ১৭ বছরের ঐক্যবদ্ধ বিএনপিতে ভাঙন ধরালো ২৬’র নির্বাচন
- ২ শহীদ ওসমান হাদির হত্যার নিরপেক্ষ তদন্ত জাতিসংঘের অধীনেই হতে হবে
- ৩ ভোলার ১৩১ কেন্দ্র ঝুঁকিপূর্ণ, নিরাপত্তায় থাকবে কোস্টগার্ড ও বিজিবি
- ৪ অর্ধেকের বেশি কেন্দ্র ঝুঁকিপূর্ণ, পর্যাপ্ত নিরাপত্তার আশ্বাস
- ৫ শুধু জনপ্রতিনিধি নয়, এই নির্বাচন দেশ পুনর্গঠনের: তারেক রহমান