ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

ব্রাহ্মণবাড়িয়ায় তিন বাংলার আবৃত্তি সন্ধ্যা

প্রকাশিত: ০৯:৫৪ পিএম, ০৬ জুন ২০১৫

ব্রাহ্মণবাড়িয়ায় তিতাস আবৃত্তি সংগঠনের উদ্যোগে ‘তিন বাংলার কবিতা’ শীর্ষক আবৃত্তি সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সন্ধ্যায় শুরু হয়ে রাত সাড়ে ৯টা পর্যন্ত স্থানীয় সুর সম্রাট দি আলাউদ্দিন সঙ্গীতাঙ্গণে এই কবিতা আবৃত্তি সন্ধ্যা অনুষ্ঠিত হয়।

এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ড. মুহাম্মদ মোশাররফ হোসেন।এছাড়া তিতাস আবৃত্তি সংগঠনের উপদেষ্টা অ্যাডভোকেট তাসলিমা সুলতানা খানম নিশাতের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র মো. হেলাল উদ্দিন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার, সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ মঞ্জুরা বেগম প্রমুখ।

আলোচনা শেষে আবৃত্তি পরিবেশন করেন ভারতের পশ্চিমবঙ্গের বিশিষ্ট বাচিক শিল্পী রিনি বিশ্বাস, আগরতলার বিশিষ্ট বাচিক শিল্পী শুভ্রজিৎ ভট্টাচার্য ও ব্রাহ্মণবাড়িয়ার বিশিষ্ট বাচিক শিল্পী রোকেয়া দস্তগীর।

আজিজুল আলম সঞ্চয়/আরএস