বাবাকে কুপিয়ে হত্যা করলেন ছেলে
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ছেলের হাতে বাবা খুন হয়েছেন। নিহতের নাম মো. সুরুজ মিয়া (৬৫)। রোববার সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার মুকন্দপুর ইউনিয়নের সেজামুড়া গ্রামে এই ঘটনা ঘটে। পুলিশ ঘাতক ছেলে আপেল মাহমুদকে (৪০) আটক করেছে।
পুলিশ ও স্থানীয়রা জানান, সকালে নিজ বাড়িতে আপেল মাহমুদ ও তার বাবা সুরুজ মিয়া একসঙ্গে বসে কাঁঠাল খাচ্ছিলেন। এসময় হঠাৎ আপেল মাহমুদ কাঠাল কাঁটার দা দিয়ে তার বাবা সুরুজ মিয়াকে এলোপাথারি কুপিয়ে হত্যা করেন। তখন আপেলের ছোট বোন সুরাইয়া বেগম তার বাবাকে বাঁচাতে এগিয়ে আসলে আপেল তাকেও কুপিয়ে গুরুতর আহত করেন। পরে সুরাইয়ার আর্তচিৎকারে আশপাশের লোকজন ঘটনাস্থলে এসে আপেলকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন।
বিজয়নগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুর রব ঘটনার সত্যতা নিশ্চিত করে জাগো নিউজকে বলেন, কী কারণে এই হত্যাকাণ্ডটি ঘটেছে তা খতিয়ে দেখা হচ্ছে।
আজিজুল আলম সঞ্চয়/এমজেড/এমএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ১৭ বছরের ঐক্যবদ্ধ বিএনপিতে ভাঙন ধরালো ২৬’র নির্বাচন
- ২ শহীদ ওসমান হাদির হত্যার নিরপেক্ষ তদন্ত জাতিসংঘের অধীনেই হতে হবে
- ৩ ভোলার ১৩১ কেন্দ্র ঝুঁকিপূর্ণ, নিরাপত্তায় থাকবে কোস্টগার্ড ও বিজিবি
- ৪ অর্ধেকের বেশি কেন্দ্র ঝুঁকিপূর্ণ, পর্যাপ্ত নিরাপত্তার আশ্বাস
- ৫ শুধু জনপ্রতিনিধি নয়, এই নির্বাচন দেশ পুনর্গঠনের: তারেক রহমান