ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

ব্রাহ্মণবাড়িয়ায় বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিক নিহত

প্রকাশিত: ০১:২২ পিএম, ০৭ জুন ২০১৫

ব্রাহ্মণবাড়িয়ায় বিদ্যুৎস্পৃষ্টে শফিক মিয়া (৫০) নামে এক ডেকোরেটরের শ্রমিক নিহত হয়েছেন। রোববার বিকেল সাড়ে ৫টার দিকে সদর উপজেলার বাসুদেব ইউনিয়নের কোড্ডা গ্রামে এই ঘটনা ঘটে। নিহত শফিক মিয়ার বাড়ি চাঁদপুর জেলায় বলে জানা গেছে।

পুলিশ ও স্থানীয়রা জানান, বিকেল কোড্ডা গ্রামের হাজী আবদুল মিয়ার বাড়ির পাশে ওয়াজ-মাহফিলের আলোকসজ্জার কাজ করছিলেন শফিক মিয়া। এসময় হঠাৎ করে তিনি বিদ্যুতের তারে জড়িয়ে যান। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকুল চন্দ্র বিশ্বাস ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

আজিজুল আলম সঞ্চয়/এমজেড/আরআইপি