বজ্রপাতে বাবা-মেয়েসহ ৩ জনের মৃত্যু
পার্বত্য খাগড়াছড়ির মাটিরাঙায় বজ্রপাতে বাবা-মেয়েসহ তিনজন প্রাণ হারিয়েছেন। নিহতরা হলেন- নন্দ মোহন ত্রিপুরা (৩৫) তার মেয়ে স্কুল ছাত্রী ললিতা ত্রিপুরা ও তার ভাতিজা মিথুন ত্রিপুরা। নিহতদের সকলেই মাটিরাঙা উপজেলার দুর্গম তবলছড়ি ইউনিয়নের মিলন কার্বারী পাড়ার বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার বিকেল ৫টার দিকে আকস্মিক বজ্রপাতে তরা নন্দ মোহন ত্রিপুরার বাড়ির আঙিনায় প্রাণ হারায়। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পানছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হলে কর্তব্যরত চিকিৎসক ডা. শফিকুর রহমান তাদের মৃত ঘোষণা করেন।
বজ্রপাতে মৃত ললিতা ত্রিপুরা তবলছড়ি কদমতলি উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির এবং মিথুন ত্রিপুরা তবলছড়ি গ্রিনহিল কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের ছাত্র।
আকস্মিক বজ্রপাতে একই পরিবারের তিনজনের মৃতের ঘটনায় নন্দ মোহন ত্রিপুরার পরিবারেরর সদস্যরা শোকে মুহ্যমান হয়ে পড়েছেন।
মুজিবুর রহমান ভুইয়া/এএম/এমএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ যানজট নিরসনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদ
- ২ নির্বাচনি এলাকায় দুর্নীতি-চাঁদাবাজি বন্ধ করতে হবে: গণপূর্তমন্ত্রী
- ৩ বন্ধ বাফার গোডাউনের লোড-আনলোড, অপেক্ষায় সারবোঝাই অর্ধশত ট্রাক
- ৪ যশোরে ব্যবসা প্রতিষ্ঠানে বিদ্যুৎ ব্যবহার অর্ধেকে নামিয়ে আনার সিদ্ধান্ত
- ৫ অপরাধীর কোনো রাজনৈতিক পরিচয় হয় না : ড. মোশাররফ