বৃহস্পতিবার থেকে বসছে কসবা সীমান্ত হাট
আগামী বৃহস্পতিবার থেকে বসতে যাচ্ছে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার তাঁরাপুর সীমান্তের নির্মিত কসবা সীমান্ত হাট। সোমবার সকালে ভারত-বাংলাদেশের প্রতিনিধি দলের কসবা সীমান্ত হাটের কার্যক্রম পরিদর্শন শেষে এক বৈঠকের পর এই সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট নাজমা বেগম এবং ভারতের পক্ষে নেতৃত্ব দেন ত্রিপুরা রাজ্যের সিপাহীজলা জেলার অতিরিক্ত জলা ম্যাজিষ্ট্রেট শ্রী ডি.কে চাকমা।
বৈঠকে উপস্থিত ছিলেন ত্রিপুরা রাজ্যের বিধানসভার সদস্য নারায়ণ চৌধুরী, কসবা উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট আনিসুল হক ভূইয়া, পৌরসভার মেয়র মো. ইলিয়াস, ত্রিপুরার শিল্প ও বাণিজ্য অধিদপ্তরের নির্বাহী পরিচালক নরেন্দ্র আগারওয়াল, সীমান্ত হাট কমিটির সদস্য শ্রীমতি ছায়া সরকার প্রমুখ।
এদিকে আগামী ১১ জুন সীমান্ত হাটের কার্যক্রম শুরুর ঘোষণায় দু’দেশের সীমান্তবর্তী এলাকার কয়েক হাজার বাসিন্দার মাঝে এখন আনন্দের বন্যা বইছে। রোববার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা যৌথভাবে হাটের আনুষ্ঠানিক উদ্বোধন করলেও আগামী ১১ জুন সকাল ১০টায় দু’দেশের বাণিজ্যমন্ত্রী হাটটি চালু করবেন বলে জানা গেছে।
ভারত-বাংলাদেশ সরকারের যৌথ মালিকানায় নির্মিত এই হাটটি দেশের চতুর্থ সীমান্ত হাট।
কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আরিফুল ইসলাম জানান, সীমান্ত হাট উদ্বোধনের ঘোষণায় দু’দেশের সীমান্তবর্তী এলাকার বাসিন্দাদের আনন্দে উদ্বেলিত। এই হাট চালুর মাধ্যমে দু’দেশের মধ্যে বাণিজ্যিক ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আরো সুদৃঢ় হবে বলে জানান তিনি।
আজিজুল আলম সঞ্চয়/এমএএস/আরআইপি
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ১৭ বছরের ঐক্যবদ্ধ বিএনপিতে ভাঙন ধরালো ২৬’র নির্বাচন
- ২ শহীদ ওসমান হাদির হত্যার নিরপেক্ষ তদন্ত জাতিসংঘের অধীনেই হতে হবে
- ৩ ভোলার ১৩১ কেন্দ্র ঝুঁকিপূর্ণ, নিরাপত্তায় থাকবে কোস্টগার্ড ও বিজিবি
- ৪ অর্ধেকের বেশি কেন্দ্র ঝুঁকিপূর্ণ, পর্যাপ্ত নিরাপত্তার আশ্বাস
- ৫ শুধু জনপ্রতিনিধি নয়, এই নির্বাচন দেশ পুনর্গঠনের: তারেক রহমান